এই মুহূর্তে

জেনে নিন, মুম্বইয়ের খারাপ দশার জন্য কাকে দায়ী করলেন রোহিত

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের আসরে এখনও পর্যন্ত সবথেকে বেশি (পাঁচবার) চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে চলতি আইপিএলে এখনও পর্যন্ত প্লে-অফে ওঠার ভাগ্যই ঝুলে রয়েছে তাদের। যা গত কয়েক বছরে দেখা যায়নি বললেই চলে। বেশিরভাগ সময়ই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এই আসরে দাপট দেখিয়ে এসেছেন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

কিন্তু এবারের গল্পটা একটু অন্যরকম। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের সপ্তমস্থানে রয়েছে মুম্বই। প্লে-অফের টিকিট পেতে গেলে বাকি দু’টি ম্যাচে জিততে হবে তাদের। সেই সঙ্গে নজর রাখতে হবে নেট রান রেটের দিকেও। কারণ, রান রেট ভালো না থাকলে জিতেও কোনও লাভ হবে না।

আর দলের এই ভরা-ডুবির জন্য ব্যাটিং লাইনআপকেই দায়ী করছেন অধিনায়ক রোহিত। হিটম্যানের দাবি, বেশ কয়েকজন ব্যাটসম্যান নিজেদের আসল খেলাটা খেলতে পারছেন না। আর সেই কারণেই তৈরি হচ্ছে সমস্যা। দল স্কোর বোর্ডে বেশি রান তুলতে পারছেন না।

তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা যদি ব্যাট করে যথেষ্ট রান তুলতে না পারে তাহলে ম্যাচ জেতা কঠিন হবেই। আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেটাই হয়েছিল। তবে এর জন্য আমিও ব্যক্তিগতভাবে দায়ী।’  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তাইপেকের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ ভারতীয় মহিলা ফুটবল টিমের

হারল লিভারপুল, ইয়ামালের জন্য মুখরক্ষা হল বার্সার

চোটে জর্জরিত রিয়াল, আত্মবিশ্বাস নিয়ে মাঠে ম্যানচেস্টার সিটি

কেন এখনও ফেরানো যায়নি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার টিমকে, অবশেষে নীরবতা ভাঙল ICC

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ