হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতের মাঠে নামা নিয়ে সংশয়ে মুম্বই শিবির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার আইপিএল -এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। রোহিত শর্মা কি  আদেও মাঠে নামবেন? এই প্রশ্নই এখন সমর্থকদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয়। মুম্বই শিবির জানিয়েছে, ম্যাচের দিন টসের সময়ই তাঁর ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও টিম ম্যানেজমেন্ট আশাবাদী, তবুও এখনও পর্যন্ত তাঁর খেলা নিশ্চিত নয়।

গত ১২ এপ্রিল আরসিবির বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান রোহিত। তারপর থেকেই তিনি দলের বাইরে। তাঁর অনুপস্থিতিতে মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে বড়সড় প্রভাব পড়েছে। ওপেনিং জুটিতে একাধিক পরিবর্তন করা হলেও স্থায়ী সমাধান মিলছে না। ডি কক, রিকেলটন ও ড্যানিশ মালওয়ারকে সুযোগ দেওয়া হলেও কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিশেষ করে মালওয়ারের সাম্প্রতিক পারফরম্যান্স দলকে আরও চিন্তায় ফেলেছে।চোটের কারণে মাঠে না থাকলেও, চলতি মরশুমে রোহিতের পারফরম্যান্স নজরকাড়া। কয়েকটি ম্যাচ খেলেই তিনি ১৩৭ রান করেছেন, গড় ৪৫.৬৬ এবং স্ট্রাইক রেট ১৬৫। ফলে তাঁর অনুপস্থিতি যে দলের উপর প্রভাব ফেলছে, তা স্পষ্ট।

 আরও পড়ুনঃ ভোটের দিন খড়গপুর শাখায় ২৩ জোড়া ট্রেন বাতিল, জেনে নিন তালিকা

এরই মধ্যে আরও ধাক্কা পেয়েছে মুম্বই। মিচেল স্যান্টনার চোটের কারণে ছিটকে গিয়েছেন, তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে কেশব মহারাজকে। পাশাপাশি প্রথম একাদশে উইল জ্যাকসের জায়গা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে ম্যাচের আগে মুম্বই শিবিরে ধোঁয়াশা কাটেনি। এখন নজর টসের দিকেই-সেখানেই পরিষ্কার হবে, রোহিত শর্মা মাঠে ফিরছেন কি না।

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান