টি ২০-তে সবচেয়ে বেশি রান করার নজির রোহিত-বিরাটের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার নিরিখে নজির গড়লেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এক নম্বরে রয়েছেন রোহিত। দুই নম্বরে রয়েছেন বিরাট। সম্প্রতি টি ২০ বিশ্বকাপ জয়ের পর এই দুই ক্রিকেটারই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত রোহিত ১৫৯টি ম্যাচ খেলেছে। এই ১৫৯টি ম্যাচের মধ্যে রোহিত করেছেন ৪২৩১ রান। এখনও পর্যন্ত রোহিতই এই টি ২০ ফরম্যাটে সর্বোচ্চ রান করেছেন। ২০০৭ সাল থেকে দেশের হয়ে টি ২০ ক্রিকেট খেলা শুরু করেছিলেন রোহিত। অন্যদিকে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের হয়ে ১২৫টি টি ২০ ম্যাচ খেলেন বিরাট কোহলি। ১২৫টি ম্যাচ খেলে বিরাট রান করেছেন ৪১৮৮। রান সংখ্যার দিক থেকে রোহিত এগিয়ে থাকলেও গড় রানের নিরিখে বিরাট কোহলিই এগিয়ে রয়েছে। রোহিতের যেখানে গড় রান ৩২.০৫, সেখানে বিরাট কোহলির গড় রান ৪৮.৬৯।

উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর টি ২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবারের টি ২০ বিশ্বকাপে যথেষ্ট ভালো ফর্মেই পাওয়া গিয়েছে রোহিতকে। ফাইনাল ছাড়া বিশ্বকাপের সব কটি ম্যাচে রানের মধ্যেই ছিলেন ভারত অধিনায়ক। অন্যদিকে সদ্য সমাপ্ত বিশ্বকাপে বিরাট খুব বেশি রান না করলেও ফাইনালে রানে ফিরতে দেখা গিয়েছে তাঁকে। টি ২০ ফরম্যাট থেকে অবসর নিলেও এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে ওয়ানডে ও টেস্ট ম্যাচে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের