এই মুহূর্তে

বিশ্বকাপ শুরুর আগে স্যামসনকে দেওয়া রোহিতর শর্মার বিশেষ বার্তা ভাইরাল , কি বলেছিলেন?

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যে হাতছাড়া করেননি তা রবিবার ইডেনের ময়দান থেকে স্পষ্ট করে দিয়েছেন সঞ্জু স্যামসন। তাঁর হাত ধরেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। এই মাটি কামড়ে পড়ে থাকার লড়াই সহজ ছিল না। কারণে বিশ্বকাপের টিমে প্রথমে জায়গা পাননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁকে একজনের পরিবর্তে দলে আনা হয়েছিল। সেই সুযোগ নষ্ট করেননি স্যামসন। রবিবার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর সঞ্জু স্যামসনের উদ্দেশ্যে বিশ্বকাপের আগে দেওয়া রোহিত শর্মার বার্তা ভাইরাল হয়েছে। এই বার্তা মন কেড়েছে ক্রিকেট প্রেমীদের।

দুর্দান্ত এই ম্যাচ খেলার আগে স্যামসন খুব একটা ভালো সময় কাটাননি কারণ প্রথম খেলা থেকেই তিনি বেঞ্চে ছিলেন। বিশ্বকাপের শুরুতে আমেরিকার বিপক্ষে খেলার আগে রোহিত শর্মার সঙ্গে তাঁর দেখা হয়। রোহিত ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কের পাশাপাশি বর্তমানে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের আইসিসি অ্যাম্বাসেডর। সেই সময়ে হিটম্যান স্যামসনকে বলেন, “হতাশ হবে না। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। তুমি তোমার সুযোগ পাবে। সুযোগটি যে কোনও সময় আসতে পারে।”

আরও পড়ুন: ইরানের স্পোর্টস হলে হামলা ইজরায়েলের, নিহত ২০ ভলিবল খেলোয়াড়

বিশ্বকাপের সব ম্যাচ খেলেননি সঞ্জু। স্যামসন নামিবিয়ার বিপক্ষে খেলেন এবং তারপর জিম্বাবোয়ের বিপক্ষে  খেলেন। তারপরেই রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন।  স্যামসন বলেন, দলের বাইরে থাকাকালীন তিনি ফোন বন্ধ করে দিতেন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেন। ভারতের এই উইকেটরক্ষক জানান, তিনি নিজের উপর বিশ্বাস রাখতেন এবং কাছের মানুষদের কথা শুনতেন। ভারতকে সেমিতে পৌঁছে দেওয়ার নায়ক বলেন, “সত্যি বলতে, আমি অনেক মানুষের  সঙ্গে  কাজ করেছি এবং পরামর্শগুলিকে আমি সম্মান করি। কিছু বৈধ যুক্তি ছিল। কিন্তু একই সঙ্গে আমার মনে হয়েছিল যে আমি একই সেটআপ দিয়ে তিনটি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছি। তাই আমি পরামর্শকে সম্মান করেছিলাম কিন্তু আমার মৌলিক বিষয় এবং শট নির্বাচনের দিকে ফিরে যেতে চেয়েছিলাম। আমি খুব বেশি পরিবর্তন করতে চাইনি কারণ আমি এই স্টাইলে পারফর্ম করেছি। আমি নিজের উপর বিশ্বাস রাখতে থাকি, আমার ফোন এবং সোশ্যাল মিডিয়া বন্ধ করে রাখি, নিজের এবং আমার কাছের মানুষদের কথা শুনি।” এবার ৫ মার্চ মুম্বইতে সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের স্বপ্ন ভেঙেছেন দু’বার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক ক্রিকেটারের

বিয়ের পর প্রথম প্রকাশ্যে কুলদীপ-বংশিকা, সিঁদুরে রাঙা নববধূকে দেখে মুগ্ধ নেটপাড়া

বিশ্বকাপ জিতেই কয়েক কোটির ফেরারি কিনলেন হার্দিক, সফরসঙ্গী কে জানেন?

‘ভাগ্যের সহায়তায় খেলছে বৈভব, এবার..’, সতর্ক করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি, বিশ্বকাপ শেষ হতেই মুখ খুললেন জয় শাহ

বুন্দেশলিগায় ৯ জন নিয়ে খেলেও বেয়ার লেভারকুসেনকে রুখে দিল বায়ার্ন মিউনিখ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ