চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুরন্ত রাজস্থানের বিরুদ্ধে জয় পেতে মরিয়া রোহিতের মুম্বই

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের নবম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের মুখ দেখতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেদিন ঋষভ পন্থের দিল্লির টপ অর্ডারকে ভেঙে দিয়েও ম্যাচ জিততে পারেনি মুম্বই। তবে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করতে চাইছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। শনিবাসরীয় দুপুরে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হল রাজস্থান রয়েলস। যারা নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে জয় তুলে নিয়েছে। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই ধামাকা দেখিয়েছে সঞ্জু স্যামসনের দল। আর মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা হয়েছে হার দিয়ে। তবে পিঙ্ক আর্মির বিপক্ষে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর নীতা আম্বানির টিম।

তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে মুম্বই শিবিরকে ভাবাচ্ছে রাজস্থানের বোলিং কোচ লাসিথ মালিঙ্গা। প্রাক্তন এই শ্রীলঙ্কান পেসার ২০১৯ সাল পর্যন্ত মুম্বইয়ের হয়ে আইপিএল খেলেছেন। তাঁর অভিজ্ঞতার ভাণ্ডারটাও বেশ পরিপূর্ণ। আর তার কোচিংয়ে যে রাজস্থানের পেসাররা অনেকটাই উন্নতি করেছেন সেটা সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচেই বোঝা গিয়েছে। অনুশীলনে এসে পুরানো সতীর্থ বুমরাহ, পোলার্ডদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় মালিঙ্গাকে। দুই দলই বেশ খোশমেজাজেই অনুশীলন সারে। 

অন্যদিকে, রাজস্থানের ব্যাটিং লাইনআপও বেশ চিন্তায় রেখেছে মুম্বই শিবিরকে।জস বাটলার, তেজস্বী জইসওয়াল, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড্ডিকল, শিমরন হেটমেয়ারদের আটকাতে বিশেষ পরিকল্পনা করতেই হবে বুমরাহ, মিলস, থাম্পি, অশ্বিনদের। তবে হেরে থাকা মুম্বই আর খোঁচা খাওয়া বাঘ উভয়ই সমান। অতীতে মুম্বইয়ের খেলা দেখে এর প্রমাণ বারংবার পাওয়া গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ