অবসরের জল্পনা ওড়ালেন রোনাল্ডো

যতদিন খেলা চালিয়ে যেতে পারব, ততদিন খেলব, জানিয়েছেন তারকা ফুটবলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবসরের জল্পনায় জল ঢেলে দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সাংবাদিক সম্মেলনে পর্তুগাল তারকাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে জানান, ‘এই প্রশ্নটা আমিও আপনাকে করতে চাই। আমার ভবিষ্যতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একমাত্র আমি, আর কেউ নয়। যতদিন খেলা চালিয়ে যেতে পারব, ততদিন খেলব। যখন বা যেদিন মনে হবে আমার পক্ষে আর বেশিদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়, সেদিন অবসর নেব। আমার বিষয়ে অন্য কাউকে ভাবতে হবে না।’

প্রশ্ন করা হয়েছিল, এবারের বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের হয়ে তাঁকে খেলতে দেখা যাবে কি না। উত্তর দিতে গিয়ে কিছুটা ধৈর্য্য হারিয়ে ফেলেন। জানান, ‘পর্তুগালকে বাদি দিয়ে বিশ্বকাপ হয় না। আর ফুটবল একটি দলগত খেলা। মাঠে একা রোনাল্ডো খেলে না। খেলে গোটা একটা দল। আর আমরা সকলেই জানি, খেলায় জয়-পরাজয় রয়েছে। প্রতিটি দল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে। জয় পেলে ময়দানে টিকে থাকব। আর হেরে গেলে ছিটকে যাব। আমাদের দায়িত্ব হল ইতিবাচক চিন্তা-ভাবনা করা। চাপ রয়েছে, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই চাপ মাথায় নিয়েই মাঠে নামতে হবে।’

পর্তুগাল খেলতে নামবে নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে। ইতালিকে তারা ১-০ গোলে পরাজিত করেছে। এই ফলাফলে কার্যত সকলেই বিস্মিত। যদিও রোনাল্ডো আত্মবিশ্বাসী। জানিয়েছে, বহু ম্যাচে নর্থ ম্যাসিডোনিয়া তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু আগামীকাল ওরা তাক লাগাতে পারবে না। পর্তুগাল বহু ক্ষেত্রেই তাদের থেকে এগিয়ে। জয় নিশ্চিত।  

আরও পড়ুন ফুটবলে উৎসাহ দিতে গোয়ায় বসল রোনাল্ডর মূর্তি

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়