বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আসরের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ফুটবলের রাজপুত্র তথা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এমনকি অবসর নিয়েছেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ। মেসির বয়স হল ৩৯ বছর আর হামেসের ৩৫ বছর। দুজনের চেয়েই বয়সে বড় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে প্রশ্ন উঠেছিল, কবে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানাবেন সি আর সেভেন? আল নাসরের তারকা ফুটবলের অবসর নিয়ে জোর চর্চার মধ্যেই বড় খবর এল। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেললেও আন্তর্জাতিক ফুটবলে পথচলা এখনই থামছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ৪১ বছর বয়সি এই তারকাকে নিয়েই নেশনস লিগের আসন্ন ম্যাচগুলোর জন্য দল সাজিয়েছেন পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নেশনস লিগের চারটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ জেসুস। সেই দলেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ বছর হলেও সিআর সেভেন বুড়ো হাড়ে ভেলকি দেখাবেন বলেই মনে করছেন পর্তুগিজ কোচ। তাঁর কথায়, ‘ক্রিস পাঁচটি ব্যালন ডি’অর জিতেছে। সে যে অন্যদের চেয়ে আলাদা, সেই বিষয়টি অবশ্যই বিবেচনায় রেখেছি।’ নেশনস লিগের শিরোপা ধরে রাখতে পর্তুগাল প্রথম মাঠে নামছে ২৪ সেপ্টেম্বর। ওই দিন ওয়ালশের বিরুদ্ধে খেলবেন রোনাল্ডোরা। তিন দিন বাদে নামবে নরওয়ের বিরুদ্ধে। ১ অক্টোবর ডেনমার্কের বিরুদ্ধে খেলবেন। ৪ অক্টোবর নরওয়ের বিরুদ্ধে ফিরতি ম্যাচে ঘরের মাঠে খেলবেন।

গত বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে ইউরোপ ফুটবলের অন্যতম শক্তি পর্তুগালকে। ওই হতাশাজনক ফলের পরেই কোচ রবের্তো মার্তিনেজ বিদায় নেন। বিশ্বকাপ থেকে বিদায়ের তিন দিন পরই দায়িত্ব দেওয়া হয় জেসুসকে। গত মরশুমে রোনাল্ডোর ক্লাব আল নাস্‌রকে সৌদি প্রো লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি। ৩৬ বছরের কোচিং কেরিয়ারে প্রথমবার কোনও জাতীয় দলের দায়িত্ব পালন করছেন এই পর্তুগিজ কোচ।

 

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার