ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন রুট

জল্পনা অনেকদিন থেকেই চলছিল, এবার সেটা বাস্তবায়িত হল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জল্পনা অনেকদিন থেকেই চলছিল, এবার সেটা বাস্তবায়িত হল। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জো রুট। বলতে গেলে একপ্রকার ব্যর্থতার দায় নিয়েই লাল বলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন দয়িত্ব ছাড়লেন তিনি। অ্যালেস্টার কুক বিদায় নেওয়ার পর গত পাঁচ বছরই রুটই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিগত কয়েকদিন ধরে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার জেরেই রুটের অধিনায়কত্ব নিয়ে উঠেছিল নানা ধরনের প্রশ্ন। অবশেষে নিজেই সরে যাওয়ার কথা ঘোষণা করে দিলেন রুট। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে তাঁর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়ানোর পর রুট বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্যর্থতার পরই আমি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু এই সিদ্ধান্তটা আমার পক্ষে খুব একটা সহজ ছিল না। তবে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলার পরই আমার মনে হয়েছে টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোটাই সঠিক হবে’।

সেই সঙ্গে তিনি আরও জানান। ‘ নিজের দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত। আর ভীষণ সম্মানিতও বোধ করছি। যাদের সঙ্গে কাজ করেছি বিশেষ করে কোচ, সাপোর্টিং স্টাফ এবং সতীর্থদের সবাইকে অনেক ধন্যবাদ। আর দেশের সকল সমর্থকদেরও আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি’।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির