ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়া রুট হলেন উইজডেনের সেরা

দিন কয়েক আগেই ব্যর্থতার দায়ভার কাঁধে তুলে নিয়ে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দিন কয়েক আগেই ব্যর্থতার দায়ভার কাঁধে তুলে নিয়ে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁর জন্য যে এত বড় একটা পুরস্কার অপেক্ষা করছিল সেটা হয়তো জো রুট নিজেও চিন্তা করতে পারেননি। গত বছর তথা ২০২১ সালে ভালো পারফরম্যান্সের জন্য উইজডেনে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি। প্রাক্তন ইংরেজ অধিনায়ক উইজডেনের ১৫৯তম সংস্করণে ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ হলেন।

গত বছর অধিনায়ক হিসেবে ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে যথেষ্ট এগিয়ে ছিলেন রুট। ২০২১ সালে ১৫ টেস্টে খেলে মোট ১৭০৮ রান করেছেন তিনি। তাঁর গড় ছিল ৬১। অল্পের জ্যন ভাঙতে পারেননি ২০০৬ সালে গড়া প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফের রেকর্ড (১৭৮৮ রান)। তবে তাঁর নেতৃত্বে ওই বছর শেষ ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটি জিতেছিল ইংরেজরা। কিন্তু সেই ব্যর্থতা তাঁর উইজডেনের সেরা হওয়া আটকাতে পারেনি। এর আগে টানা দু’বার সেরা ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ হয়েছিলেন অলরাউন্ডার বেন স্টোকস।

অ্যালেস্টার কুক বিদায় নেওয়ার পর গত পাঁচ বছরই রুটই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিগত কয়েকদিন ধরে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার জেরেই রুটের অধিনায়কত্ব নিয়ে উঠেছিল নানা ধরনের প্রশ্ন। অবশেষে নিজেই সরে যাওয়ার কথা ঘোষণা করে দেন তিনি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার