এফএ কাপে ৫–১ জয়ের মাধ্যমে চেলসিতে অভিষেক রোজেনিয়রের

Share:

নিজস্ব প্রতিনধি: মাত্র কয়েকদিন আগেই চেলসির দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ লিয়াম রোজেনিয়র। দায়িত্ব নেওয়ার পরেই   এফএ কাপে ৫–১ গোলে জয়ী হয়েছে চেলসি । এই জয় দিয়েই অভিষেক হয়েছে রোজেনিয়রের। বলা ভালো লিয়াম রোজেনিয়র প্রথমবার চেলসির ডাগআউটে দাঁড়িয়েই ক্লাবের সমর্থকদের মনোভাব আঁচ করে নিয়েছেন। বুঝেছেন তাঁরা কি চান। কোচ হিসেবে রোজেনিয়রের শুরুটা বেশ ভালোই করেছেন।

এফএ কাপের তৃতীয় রাউন্ডে চেলসি দ্য ভ্যালিতে চার্লটন অ্যাথলেটিককে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে । মাইলস লিউবার্নের গোলে এক পর্যায়ে ২–১ ব্যবধানে ম্যাচে উত্তেজনা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত বিরাট ব্যবধানের জয় নিশ্চিত করে চেলসি। এদিন তসিন আদারাবিয়ো ও মার্ক গুইয়ি গোল করে নিজেদের দক্ষতার প্রমাণ দেন। ইনজুরি সময়ে পেদ্রো নেতো ও এনজো ফের্নান্দেজ পেনাল্টি থেকে গোল করেন ।

আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার ক্লাব চেলসির নতুন কোচ কে হলেন?

প্রথমার্ধের বেশিরভাগ সময় খেলাটি উত্তেজনাপূর্ণ ছিল, চার্লটন খেলা ধরে রেখেছিলেন। তারপর, ঘড়ির কাঁটা যখন ইনজুরি টাইমের দিকে এলো, তখন জাদুর এক মুহূর্ত এলো। গ্রীষ্মকালীন চুক্তিবদ্ধ উনিশ বছর বয়সী জোরেল আতো তার প্রথম চেলসি গোলটি করে অ্যাওয়ে সমর্থকদের উন্মাদনা বাড়িয়ে দেন। তাঁর সেই শটটি কেবল একটি গোল ছিল না অনেক কিছু উত্তর। বিরতির পরে, তোসিন আদারাবিওয়ো তার লিড দ্বিগুণ করেন। বলা ভালো এই জয়ে প্রায় এক দশক পর চেলসির কোনো নতুন কোচ অভিষেক ম্যাচেই জয় পেলেন।

নতুন কোচ হিসেবে য়াম রোজেনিয়র  ২০৩২ সাল পর্যন্ত  কাজ করবেন। দায়িত্ব নেওয়ার পর রসেনিয়ার বলেছেন, “চেলসি ফুটবল ক্লাবের প্রধান কোচ নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত বিনীত এবং সম্মানিত বোধ করছি। এটি এমন একটি ক্লাব যার একটি অনন্য চেতনা এবং ট্রফি জয়ের গর্বিত ইতিহাস রয়েছে।”

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে