চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন রস টেলর

শেষ হল বিশ্ব ক্রিকেটের আরও একটা অধ্যায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ হল বিশ্ব ক্রিকেটের আরও একটা অধ্যায়। ২২ গজকে চিরতরে বিদায় জানালেন নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলর। হ্যামিলটনে নেদারল্যান্ডসের ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচই ছিল তাঁর জীবনের ক্রিকেট কেরিয়ারের অন্তিম ম্যাচ। টেস্ট ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন এই বিধ্বংসী তারকা কিউয়ি ব্যাটসম্যান। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে আলবিদা বলতে চেয়েছিলেন তিনি। দেখতে-দেখতে এসে গেল সেই দিন। বিদায় বেলায় চোখের জলকে ধরে রাখতে পারেননি রস। জীবনের শেষ ইনিংসের ১৪ রান করলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। 

নিজের তিন সন্তান সন্তানকে সঙ্গে নিয়ে এদিন জাতীয় সঙ্গীত গাইতে মাঠে নেমেছিলেন রস। জাতীয় সঙ্গীত চলাকালীন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। তাঁর চোখ দিয়ে জল বেরাতে দেখা যায়। ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে ১১২টি টেস্ট খেলে ৭৬৮৩ রান করেন টেলর। সেখানে রয়েছে ১৯টি সেঞ্চুরিও। এছাড়া ২৩৬টি ওয়ান ডে ম্যাচে ৮৫৯৩ রান করেছেন। আর ১০২টি টি-২০ ম্যাচ খেলে করেছিলেন ১৯০৯ রান। ওয়ান ডে এবং কুড়ি-বিশের ফরম্যাটে তিনি যতটা বিধ্বংসী ছিলেন, আবার টেস্ট ক্রিকেটে ততটাই ধীর গতিতে ব্যাট করতেন। জীবনের শেষ ম্যাচে তাঁকে গার্ড অব অনার দেয় সতীর্থরা। 

ম্যাচ শেষে টেলর জানান, ‘দেশের হয়ে যখনই খেলতে নামতাম তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতাম। আর মনে মনে ভাবতাম যেন দেশকে গর্বিত করতে পারি। আমার বিশ্বাস আমি সেটা পেরেছি। আন্তর্জাতিক ক্রিকেটের এই লম্বা সময়টা আমার কাছে সর্বদা চিরস্মরণীয় হয়ে থাকবে’।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার