ছক্কা হাঁকালেন ব্যাটসম্যান, বল স্টেডিয়ামের ছাদ টপকে রাস্তায়

লম্বায় ১০৪ মিটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কব্জির জোর বোধহয় একেই বলে।

ব্যাটসম্যান হাঁকালেন ছক্কা। বল স্টেডিয়ামের ছাদ টপকে গিয়ে পড়ল রাস্তায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর সেই কব্জি ঘুরিয়ে ছক্কা হাঁকানোর মুহূর্ত, যা দেখে সকলেই অবাক। ঘটনা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ের খেলায়।

হোবার্টে ছিল দুইয়ের লড়াই। ওয়েস্ট ইন্ডিজ স্ককল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় তারা রীতিমতো চাপে ছিল। চলতি ম্যাচে জয় না পেলে তাদের ছিটকে যেতে হবে। তাই, সিরিজে টিকে থাকতে গেলে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পাওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। সেই লক্ষ্য নিয়েই তারা মাঠে নামে।

ক্রিজে ছিলেন রোভম্যান। উল্টোদিকে আকিল হোসেন। হোসেন ২৩ রান করেন। রোভম্যান ব্যক্তিগত ২৮ রানে আউট হন। দুইয়ের দৌলতে ক্যারিবিয়ানদের রান দাড়ায় ১৫০-য়ে।  রোভম্যানের ২৮ রানের মধ্যে দুটি ছয়। দুটি ওভারবাউন্ডারি দেখার মতন। তাঁর মধ্যে একটি যেটি স্টেডিয়ামের ছাদ পেরিয়ে রাস্তায় গিয়ে পড়ে, সেটি লম্বায় ১০৪ মিটার।

ডেলিভারি করছিলেন ব্লেসিং মুর্জাবানি। শর্ট ডেলিভারি। বল পিচে পড়তেই কব্জি ঘুরিয়ে স্কোয়্যার লেগ বাউন্ডারি টপকে স্টেডিয়ামের ছাদ টপকে সোজা গিয়ে পড়ে রাস্তায়। ব্লেসিং হাঁ করে তাকিয়ে দেখলেন বল উড়তে উড়তে স্টেডিয়াম টপকে চলে গেল। আম্পায়ার হাঁ করে দেখছে। যে ছক্কা হাঁকিয়েছে সেও বিস্মিত। হাঁ করে দেখল নন স্ট্যান্ডি এন্ডে থাকা আকিল হুসেন। বল পড়ল রাস্তায় থাকা একটি হোর্ডিংয়ের নীচে।

আরও পড়ুন ছক্কা বাঁচাতে গিয়ে মাথায় মারাত্মক চোট, প্রশ্নের মুখে স্মিথের ক্রিকেট কেরিয়ার

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়