বদলে গেল বিরাটদের দলের নাম, নতুন নাম কী হলো?

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: জল্পনাই সত্যি হল। আইপিএল শুরুর মুখেই বদলে গেল বিরাট কোহলিদের দলের নাম। ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর’ চলতি আইপিএলে খেলবে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ নামে। মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে এক অনুষ্ঠানে দলের নয়া নাম ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, মহিলাদের আইপিএল জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক স্মৃতি মান্ধানা। দলের নাম বদলে বিরাটদের ট্রফি খরা কাটে কিনা, এখন তাই দেখার।

২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএলের আসর। প্রথম থেকেই খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতি বারই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে বিরাট কোহলিদের উপরে অনেকেই বাজি ধরেছেন। কিন্তু তাদের হতাশ হতে হয়েছে। দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের মতো কখনও আইপিএল জিততে পারেনি আরসিবি। যদিও তিন বার ফাইনালে উঠেছে। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। যদিও মহিলাদের আইপিএলের দ্বিতীয় সংস্করণেই বাজিমাত করেছে আরসিবির মেয়েরা। দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে।

গত ১৩ মার্চই সমাজমাধ্যমে এক পোস্টে আরসিবির পক্ষ থেকে নাম বদলের ইঙ্গিত দেওয়া হয়েছিল। ২০১৪ সালের ১ নভেম্বর থেকে দেশের তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম রাজধানীর নাম ব্যাঙ্গালোর থেকে বদলে বেঙ্গালুরু হয়েছে। কিন্তু ২০০৮ সাল থেকে আইপিএলে বিরাট কোহলিরা ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর’-এর হয়েই খেলছেন।  এবার সেই নাম বদলে দেওয়া হল। আগামী ২২ মার্চ শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল। প্রথম দিনেই মাঠে নামছেন বিরাট কোহলি-ফ্যাপ ডুপ্লেসিরা। তারা মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের।  দুই দলের মধ্যে চেন্নাই পাঁচ বার আইপিএল জিতেছে।

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার