বড় ব্যবধানে জিতে প্লে-অফের দিকে আর একধাপ এগালো বেঙ্গালুরু

না, বিরাট কোহলি রান না পেলেও বড় স্কোর করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, বিরাট কোহলি রান না পেলেও বড় স্কোর করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই অনবদ্য পারফরম্যান্স করল আরসিবি। প্রাক্তন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসির নেতৃত্বে রবিবাস সানরাইজার্সের বিরুদ্ধে মনে হয় এই মরশুমের সেরা ক্রিকেটটা খেলল আরসিবি। প্রতিপক্ষকে ১২৫ রানে গুটিয়ে দিয়ে ৬৭ রানে ম্যাচ জিতে নিল ম্যাক্সওয়েল, হ্যাজেলউড, হাসারাঙ্গারা। সেই সঙ্গে প্লে-অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল তারা। 

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারিয়ে ধাক্কা খায় আরসিবি। এদিনও ইনিংসের প্রথম বলে কোনও রান না করেই ফিরে যান রান মেশিন। সুচিথের প্রথম বলেই উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হওয়ার খানিকটা অবাক হয়ে যান বিরাট, এরপর একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন।  এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন ডু প্লেসি (৭৩) এবং রজত পাতিদার (৪৮)। রজত মাত্র ২ রানের জন্য অর্ধশতরান মিস করেন। কিন্তু ফাফ অপরাজিত থাকেন। ম্যাক্সওয়েল করেন ৩৩ রান। শেষ দিকে ৮ বলে ৩০ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন দীনেশ কার্তিক। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কেন উইলিয়ামসন (০) এবং অভিষেক শর্মার (০) উইকেট  হারায় সানরাইজার্স। এরপর রাহুল ত্রিপাঠী খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তিনি করেন ৫৮ রান। কিন্তু শ্রীলঙ্কান স্পিনার হাসারাঙ্গার দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটিং। ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় অরেঞ্জ আর্মি। সর্বাধিক ৫টি উইকেট পান হাসারাঙ্গা। ম্যাচের সেরাও হয়েছেন তিনিই।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের