IPL 2023: রুদ্ধশ্বাসকর ম্যাচে রাজস্থানকে ৫ রানে হারিয়ে জয়ী পঞ্জাব

পর পর দুই ম্যাচে জিতে পঞ্জাব যেন অশ্বমেধের ঘোড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: পাঞ্জাব দলের তিন সৈনিকের শাণিত বানে একবারে ধরাশায়ী হল রাজস্থান রয়্যালস। তিন সৈনিক হলেন শিখর ধাওয়ান, এইলিস ও আরশদীপ সিংহ। ব্যাট হাতে তাণ্ডব দেখালেন শিখর। আর বল হাতে সেই তাণ্ডবের সূচনা করেছিলেন আরশদীপ। শেষ করলেন এইলিস।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ান ও প্রভসিরমাণ সিংয়ের চওড়া ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে পঞ্জাব। জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পঞ্জাব বোলারদের পারফরম্যান্সে বেশ কিছুটা চাপে পড়ে রাজস্থান রয়্যালসের ব্যাটার। আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেন আরশদীপ। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন একটা ফাটকা খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিনকে ওপেনার হিসেবে নামিয়ে। কিন্তু অশ্বিন ব্যর্থ হলেন। তাঁকে শূন্য রানেই সাজঘরে পাঠালেন আরশদীপ। ব্যর্থ হলেন যশস্বীও। তিনি শিকার হলেন আরশদীপের। এই তালিকায় নাম লেখালেন বাটলারও। তাঁর সংগ্রহ মাত্র ১৯ রান।

দলের এই অবস্থা দেখে হাল ধরেন দলনেতা সঞ্জু নিজে। তাঁর ব্যাট থেকে এল মূল্যবান ৪২ রান। ২৫ বলে এই রান তোলেন রাজস্থান অধিনায়ক। ঠিক ভয়ঙ্কর হওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন এইলিস। এর পর দেবদত্ত পারিক্কল, সিমরন হেটমায়ার, রিয়ান পরাগদের সাজঘরে পাঠিয়ে দলকে ৫ রানে জয় এনে দেন এইলিস। ঝুলিতে পোরেন চারটি উইকেট। পর পর দুই ম্যাচে জয় পেয়ে পঞ্জাব এখন যেন অশ্বমেধের ঘোড়া।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির