এটিকে মোহনবাগানকে হারিয়ে চমক দিল বাংলা

তাদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তুহিন দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় চমক দিল বাংলা। লক্ষ্মীবারে প্রস্তুতি ম্যাচে এটিকে মোহনবাগানকে হারিয়ে দিল সদ্য শেষ হওয়া সন্তোষ ট্রফিতে রানার্স হওয়া বঙ্গ ব্রিগেড। তাদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তুহিন দাস।

না, এক গোলের ব্যবধানে জিতলেও তিনবার আইএসএলের চ্যাম্পিয়ন এবং ধারাবাহিকভাবে ভালো খেলা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে রীতিমতো চোখে-চোখ রেখে লড়াই চালিয়েছে মনোতোষ চাকলাদার, প্রিয়ন্ত সিংরা। এদিন বিদেশি ফুটবলারদের দলে নিয়েই মাঠে নেমেছিল সবুজ-মেরুন। কিন্তু বাংলার জমাট রক্ষণের সামনে তেমনভাবে জ্বলে উঠতে পারেনি জুয়ান ফেরান্ডোর দল। শুধুমাত্র লিস্টন কোলাসোর একটা শট পোস্টে লাগা ছাড়া আর সেইভাবে কোনও আক্রমণ গড়ে তুলতে পারেনি এএফসি কাপের মূলপর্বে খেলতে চলা এই দলটি। এই প্রস্তুতি ম্যাচে বলতে গেলে বাংলার ফুটবলারদের সাহসের কাছে হার মানতে রাজি হল এটিকে মোহনবাগানকে।

দলের এই জয়ে বেশ খুশি বাংলার কোচ রঞ্জন। তিনি বলেন, ‘আমরা দেখিয়ে দিলাম যে আমরা কেমন দল। ফাইনালে অল্পের জন্য হেরে গিয়েছিলাম। তাই ছেলেরা একটু দমে ছিল। কিন্তু শক্তিশালী এই দলের বিরুদ্ধে ওরা বুক চিতিয়ে লড়াই করেছে। এই জয় ওদের আত্মবিশ্বাসকেও অনেকটাই বাড়িয়ে দিল’।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের