দায়িত্ব ছাড়লেন সাকিব-লিটনদের হেড স্যার রাসেল ডমিঙ্গো

মঙ্গলবার রাতেই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ভারতের কাছে ২-০ ব্যবধানে হারার পরেই তাঁকে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরানোর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সভাপতি নাজমুল হাসান পাপন। গলাধাক্কা খাওয়ার আগেই ইস্তফা দিলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো (Russel Domingo)। রবিবারই বড়দিনের ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন সাকিবদের হেড স্যার। সেখান থেকেই মঙ্গলবারই তিনি তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন। রাসেল ডমিঙ্গোর উত্তরসূরি খোঁজার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বিসিবির শীর্ষ কর্তারা।

বিশ্বকাপে শোচনীয় ফলাফলের পরেই সাকিব আল হাসানদের হেড স্যারের পদ থেকে স্টিভ রোডসকে ছাঁটাই করেছিল বিসিবি। তাঁর জায়গায় ২০১৯ সালের সেপ্টেম্বরে টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয় দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গোকে। তাঁর কোচিংয়েই ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জেতে নিউজিল্যান্ডের মাটিতে, দক্ষিণ আফ্রিকার মাটিতেও একদিনের সিরিজ জেতে টাইগাররা।

দলকে সাফল্য এনে দিলেও নানা কারণে ডমিঙ্গোর উপরে খুশি ছিলেন না বিসিবির শীর্ষ কর্তারা। তাঁদের মতে, দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করতে পারছেন না টাইগারদের হেড কোচ। ড্রেসিংরুমে নিজের প্রভাব খাটাতেও ব্যর্থ হয়েছেন। যে কারণে টি টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল পরামর্শদাতা হিসেবে নিয়োগের পথে হেঁটেছিলেন তাঁরা। এমনকী টি টুয়েন্টি দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল রাসেল ডমিঙ্গোকে। তাঁকে শুধু ওয়ান ডে ও টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব সামলাতে বলা হয়েছিল।

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

সকাল থেকেই ঝড়-বৃষ্টি, শহর থেকে জেলায় দুর্যোগ শুরু

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A