আসন্ন বিশ্বকাপে খেলতে মরিয়া রাশিয়া, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে লড়াই তুঙ্গে

বেশ কয়েকদিন আগেই রাশিয়ান ফুটবল ইউনিয়ন আন্তর্জাতিক ক্রীড়া কোর্টের দ্বারস্থ হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার হামলার কারণে রীতিমতো শ্মশানে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। রুশ সেনাবাহিনীর দাপটে ইউরোপের এই সুন্দর দেশটির যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ধাক্কা কত বছরে কাটিয়ে উঠা সম্ভব হবে সেটা সকলের ধারনার বাইরে ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা এবং উয়েফা। যার ফলে আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ইউরোপের কোনও ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ভ্লাদিমির পুতিনের দেশ। এই বিষয়টির বিরুদ্ধে আবেদন জানিয়ে বেশ কয়েকদিন আগেই রাশিয়ান ফুটবল ইউনিয়ন আন্তর্জাতিক ক্রীড়া কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু সেখানে তাদের আবেদন খারিজ হয়ে যায়।

তবে আসন্ন বিশ্বকাপে খেলার জন্য রীতিমতো মরিয়া রাশিয়া। এই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রাশিয়া ফুটবল ইউনিয়ন বনাম ফিফা লড়াই তুঙ্গে উঠেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তথা ফিফা নিষেধাজ্ঞা জারি করায় কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি খেলতে পারছে না পুতিনের দেশ। ইউক্রেনের উপর হামলার জেরে পোল্যান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে খেলতে কোনওভাবেই রাজি নয়। আর ফিফাও তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু সাধারণত দেখা যায় যে, কোনও প্রতিযোগিতায় কোনও দল না খেলতে চাইলে ফিফা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। কিন্তু এক্ষেত্রে পুরোপুরি উল্টোটা হয়েছে।

ফিফার আইনজীবিরা বলেন, ‘কী জন্য এই সিদ্ধান্ত নেওযা হয়েছে সেটা আমরা খুবভালো মতোই বুঝতে পারছি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি অথবা নীতিগতভাবে বিরোধিনা করা যায় না’। আর ফিফা বিশ্বকাপের মঞ্চে রাশিয়াকে খেলতে দিলে অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই কোনওভাবেই পুতিনের দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে রাজি নন তারা। যা নিয়ে আপাতত দু’পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার