এই মুহূর্তে

এশিয়া থেকে খেলার জন্য এএফসি-র কাছে আবেদন জানাবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উপর হামলা চালানো শুরু করার পরেই রাশিয়াকে নিষিদ্ধ করেছে ফিফা এবং উয়েফা। যার ফলে আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ইউরোপের কোনও ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ভ্লাদিমির পুতিনের দেশ। এই বিষয়টির বিরুদ্ধে আবেদন জানিয়ে রাশিয়ান ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ক্রীড়া কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু সেখানেও তাদের আবেদন খারিজ হয়ে যায়। আদালত বলে দেয় যে, আপাতত নিষেধাজ্ঞা উঠছে না। ফিফা এবং উয়েফার সিদ্ধান্ত বহাল থাকবে। তাই এবার ইউরোপ ছেড়ে এশিয়া মহাদেশের হয়ে খেলার জন্য চিন্তা-ভাবনা করেছে রাশিয়া। যার জন্য এশিয়ান ফুটবল ফেডারেশন তথা এএফসি-র কাছে আবেদন জানাতে চলেছে ইউরোপের শক্তিধর দেশটি।

উয়েফার নিষেধাজ্ঞার ফলে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং ইউরোপা কনফারেন্স লিগে খেলতে পারবে না রাশিয়ান প্রিমিয়ার লিগে খেলা কোনও ক্লাব। আসন্ন কাতার বিশ্বকাপেও দেখা যাবে না রুশ দলকে। বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই বহিস্কার করে দেওয়া হয়েছে রাশিয়াকে। যার ফলে বাছাই পর্বের ম্যাচে ওয়াকওভার পেয়ে যায় পোল্যান্ড। 

তাই নিজেদের দেশের ফুটবলকে বাঁচানোর স্বার্থে এশিযার হয়ে খেলার চিন্তাভাবনা নিয়েছে রাশিয়া। আর এএফসি সবুজ সংকেত দিলে এশিয়া থেকে বিশ্বকাপের বাছাই পর্ব  এবং এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে যাবে পুতিনের দেশ। আর রাশিয়ার ক্লাবগুলি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। তবে এএফসি রাশিযাকে অনুমোদন দেয় কিনা সেটাই দেখার। 

 

Published by:

Share Link:

More Releted News:

কেকে’হার’, চেন্নাইয়ের কাছেও হারলেন রাহানেরা

কলকাতাকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস

‘করোনার টিকাই বাবাকে মেরে ফেলেছে’, বিস্ফোরক দাবি শেন ওয়ার্ন পুত্রের  

কোমরের চোটে শেষ হচ্ছিল কেরিয়ার, কে নতুন জীবন দিলেন প্রফুলের?

আজ কলকাতা বনাম চেন্নাই ম্যাচে খেলবেন ধোনি? তুঙ্গে জল্পনা

উইজডেনের সেরা দীপ্তি ও স্টার্ক, বর্ষসেরা পাঁচের তালিকায় চার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ