দলীপ খেলতে গিয়ে আহত রুতুরাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  এদিন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলীপ ট্রফি। দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। আর তার মাঝেই ঘটে গেল বিপত্তি। ভারত-বি বনাম ভারত-সি এর এই খেলায় দ্বিতীয় বলে আঘাত পেয়ে প্যাভিলিয়নে ফিরলেন রুতুরাজ গায়কোয়াড়। টসে হারে রুতুরাজের দল ভারত-সি। বাংলার ফাস্ট বোলার মুকেশ কুমারের দ্বিতীয় বলেই আঘাত প্রাপ্ত হন তিনি।

রুতুরাজ সাজঘরের দিকে পা বাড়ালে তাঁর বদলে মাঠে নামেন রজত পটীদার। আগের রাউন্ডে ভারত-ডি এর বিরুদ্ধে জিতেছিল রুতুরাজের দল ভারত-সি। এবারেও মাঠে নেমেই মুকেশের প্রথম বলের জবাবে রুতু চার মারেন। কিন্তু দ্বিতীয় বলেই ঘটে বিপত্তি। তবে তিনি কী ধরনের আঘাত পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। আগের রাউন্ডে ডি-এর সঙ্গে খেলায় ২৩৬ রান তাড়া করতে নামেন রুতু। ৪৮ বলে ৪৬ রান তিনি করেন। কিন্তু কয়েকটা উইকেট পড়ে যাওয়ার কারণে চাপে পড়ে যায় রুতুর দল। তবে শেষরক্ষা করেন মানব সুতা ও অভিষেক পোড়েল।

গতবছরও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি খেলতে গিয়েও আঙুলে চোট পান তিনি। বর্তমানে লাল বলের ক্রিকেটে রুতু বেশ টানাপোড়েনের মধ্যে দিয়েই যাচ্ছে। কিউয়িদের কাছে চোট খাওয়ার পর আর টেস্ট ম্যাচে দেখা যায়নি তাঁকে। আবারও টেস্ট ম্যাচে ফিরতে হলে দলীপ ট্রফি ভাল করে খেলতে হবে।

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘জনপ্রিয়তা দেখেই পুরভোটের টিকিট দেওয়া হবে,’ সাফ জানালেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?