‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে সেনেগাল। বেলজিয়ামের কাছে বিতর্কিত ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে হারতে হয়েছিল। আর বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হতেই আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। ১৪ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমি এই পতাকার জন্য সবকিছু বিসর্জন দিয়েছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি এবং আমাদের মাতৃভূমির জন্য সবসময় জানপ্রাণ দিয়ে লড়াই করেছি।’

২০১২ সালে সেনেগালের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ৩৪ বছর বয়সী সাদিও মানের। টানা ১৪ বছর একটানা খেলে গিয়েছেন। সেনেগালের জার্সি গায়ে তিনি মোট ১৩০টি ম্যাচ খেলেছেন। ৫৫টি গোল করেছেন। ২০২১ সালের আফ্রিকান কাপ অফ নেশনস (আফকন) জয়ী এই তারকা পেশাদার ফুটবলেও যথেষ্ট সফল। দীর্ঘদিন ধরে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। দুবছর বুন্দেশলিগায় খেলেছেন। ২০২৩ সাল থেকে সৌদি লিগে খেলছেন। ফরাসি এফসি মেটজের হয়ে খেলতে গিয়েই প্রথম পরিচিতি পান। ২০১৬ থেকে ২০২২ মরশুম পর্যন্ত খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে। ২০২২-২৩ মরশুমে খেলেছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে।

যদিও চলতি বিশ্বকাপে তেমন ফর্মে দেখা যায়নি মানেকে। চারটি ম্যাচ খেললেও একটিতেও গোল করতে পারেননি। শুধু একটি গোলের ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন। গত কয়েক বছর ধরেই গোটা বিশ্বে সেনেগালের ফুটবলের প্রতীক হয়ে উঠেছিলেন মানে। জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান