খলনায়ক আনোয়ার, কুয়েতের বিরুদ্ধে জয় হাতছাড়া সুনীলদের

প্রথমার্ধের ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সাফ কাপে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ কুয়েতের বিরুদ্ধে নিশ্চিত জয় হাতছাড়া হলো ভারতের। সুনীল ছেত্রীর গোলে ৯২ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ব্লু ব্রিগেড। কিন্তু আনোয়ার আলি আত্মঘাতী গোল করে নিশ্চিত জয় হাতছাড়া করেন। ম্যাচ ১-১ গোলে ড্র হলেও পোলপার্থক্যে গ্রুপ শীর্ষেই থাকল ইগর স্তিমাচের ছেলেরা।  চরম উত্তজনার ম্যাচে অন্তিম লগ্নে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ভারতের রহিম আলি ও কুয়েতের হামাদ আল কাল্লাফকে।

গ্রুপ লিগে দুই ম্যাচ করে জেতার সুবাদে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত ও কুয়েত। মঙ্গোলবার কান্তিভারা স্টেডিয়ামে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল দুই দল। প্রথম থেকেই ম্যাচের ওপরে নিয়ন্ত্রণ বজায় রেখেছিল ইগর স্তিমাচের ছেলেরা। কিন্তু দুই দলই অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে খেলতে থাকায় ম্যাচ তেমন জমেনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে কুয়েতের জাল বল গলিয়ে দলকে এগিয়ে দেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে মাঠে নামে ইগর স্তিমাচের ছেলেরা। অন্যদিকে গোল শোধের জন্য ঝাঁপায় কুয়েতের ছেলেরা। দুই দলই বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ মিস করে। মাথা গরম করে খেলতে থাকে দুই দলই। মেজাজ হারিয়ে ৮০ মিনিটে ফের লাল কার্ড দেখেন ভারতের কোচ ইগর স্তিমাচ। রেফারির সঙ্গে দুর্ব্যবহারের দায়ে পাকিস্তান ম্যাচেও লাল কার্ড দেখতে হয়েছিল সুনীলদের হেড স্যরকে। ৮৮ মিনিটে কুয়েতের হামাদ আল কাল্লাফ ধাক্কা দেন সুহালকে। পাল্টা হিসেবে কাল্লাফের কাছ থেকে বল কেড়ে নেন সুহাল। আচমকাই রহিম আলি কাল্লাফের দিকে তেড়ে গিয়ে ধাক্কা দেন। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। রেফারি কাল্লাফ ও রহিমকে লালকার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। ঝামেলার কয়েক মিনিট বাদেই বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ভারতের আনোয়ার আলি। যার ফলে জেতা ম্যাচ ড্র করে মাঠ ছাড়তে হয় সুনীলদের।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি