টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: টাইব্রেকারে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন হল বাংলাদেশের মেয়েরা। রবিবার নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। ফলে ম্যাচের নিষ্পত্তি করতে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ভারতের তিনটি শট প্রতিহত করে দলকে শিরোপা এনে দেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।

নেপালের কাঠমান্ডুর অদূরে ললিতপুরের আনফা মাঠে রবিবার ফাইনালের শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে শুরু করে ভারতের মেয়েরা। সেই চাপের মুখে ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে বাংলাদেশের মেয়েরা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে এগিয়ে দেন ভারতের অনুশকা কুমারী।মাঝ মাঠ থেকে উড়ে আসা বল ঠিকঠাকমতো সামাল দিতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। ফাঁকায় বল পেয়ে বক্সে ঢুকে পড়ে বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। এর পরে একের পর এক গোলের সুযোগ পেয়েছিল ভারতের মেয়েরা। যদিও তা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ফাতেমা আক্তার। যদিও তার শট রুখে দলের নিশ্চিত পতন রোধ করেন ভারতের গোলরক্ষক মুন্নি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতের মেয়েরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফিরতে থাকে বাংলাদেশের মেয়েরা। বল পায়ে ধরে খেলতে শুরু করেন সুরভী আকন্দ, থুইনুই মারমারা। ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ৭১ মিনিটে। অনন্যা মুরমু বীথির কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যেই ভারতের গোলে জড়িয়ে বাংলাদেশকে সমতায ফেরান মরিয়ম বিনতে আন্না। এর পরে গোলের জন্য মরিয়া হথয়ে ঝাঁপিয়েছিল দুই দলের মেয়েরাই। যদিও তাতে লাভ হয়নি। গোল না হওয়ায় ১-১ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ভাগ্য নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম দুর্ভেদ্য হয়ে দাঁড়িয়ে ভারতের মেয়েদের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার