আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য নজির গড়লেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য নজির গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবই একমাত্র খেলোয়াড় যার ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেট রয়েছে।

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেজ গাউসকে যখন আউট করেন সাকিব, তখনই আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়লেন বাংলাদেশের এই অলরাউন্ডার। শুধু ৭০০ উইকেট নয়, ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারের বেশি রান রয়েছে সাকিবের। ব্যাটে-বলে এত ভালো পারফরমেন্স বিশ্বের আর কোনও খেলোয়াড়ের নেই।

সারা বিশ্বে ৭০০ উইকেট নেওয়ার নজির খুব একটা দেখা যায় না। স্পিনারদের মধ্যে সাকিব আল হাসান সপ্তম বোলার যিনি ৭০০ উইকেট নিয়েছেন। পাশাপাশি বাঁহাতি স্পিনার হিসাবে সাকিব দ্বিতীয় জন যার এই অনন্য নজির রয়েছে। সাকিবের ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভিট্টোরি। ভিট্টোরি ৭০৫টি উইকেট নিয়েছেন। ফলে ভিট্টোরির রেকর্ড ভাঙা সাকিবের কাছে সময়ের অপেক্ষা। উল্লেখ্য, ক্রিকেটের তিনটি সংস্করণের মধ্যে একদিনের ম্যাচে সাকিব নিয়েছেন ৩১৭টি উইকেট। ওয়ানডেতে ব্যাটসম্যান হিসাবে সাকিবের সংগ্রহ ৭৫৭০ রান। টেস্টে সাকিব উইকেট নিয়েছে ২৩৭টি। টেস্টে ব্যাট হাতে রান করেছে ৪৫০৫। অন্যদিকে টি ২০-তে সাকিবের সংগ্রহ ১৪৬টি উইকেট। টি ২০-তে ২৪৪০ রান করেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার।

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার