চোটের কারণে আফগানিস্তান টেস্টে অনিশ্চিত সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাতের আঙুলে চোটের কবলে কাহিল বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান। তার ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে তাঁকে দলে পাওয়া যাবে না বলেই শনিবার রাতে জানিয়ে দেওয়া হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

সূত্রের খবর, গত শুক্রবার আইরিশদের বিপক্ষে ম্যাচে মেহেদী হাসান মিরাজের বলে আইরিশ ব্যাটার জর্জ ডকরেলের ক্যাচটি তালুবন্দি করার সময়ই আঙুলে চোট পান সাকিব।

তবে তারপরও তিনি দলের হয়ে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। এবং ২৬টি রানও করেন। এবং বাংলাদেশ ওই ম্যাচে আইরিশদের বিরুদ্ধে জয়ও তুলে নেয়।

খেলা শেষ হওয়ার পরই সাকিবের ওই চোটের জায়গায় স্ক্যান করানো হয়। এবং সেই রিপোর্টেই ধরা পড়ে বাংলাদেশ অলরাউন্ডারের ফ্র্যাকচার হয়েছে।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়জিদ সাংবাদিকদের বলেন, সাকিবের যে ধরণের চোট লেগেছে তাতে চোট সারতে মোটামুটি ৬ সপ্তাহ সময় লাগবে। তাই সাকিবের পক্ষে আইরিশদের বিরুদ্ধে ১৪ মে যে ম্যাচটি হওয়ার কথা, সেই ম্যাচে সাকিবকে দলে পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

তবে এখনও পর্যন্ত সাকিবের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে তা ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাকিবের এই চোট লাগার ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে, আগামী জুন মাসে আফগানদের বিপক্ষে যে টেস্ট সিরিজ বাংলাদেশ খেলবে, সেই সিরিজেও সাকিবকে দলে পাবে না বাংলদেশ। যা টাইগারদের কাছে একটা বড় ধাক্কাই বলে মনে করছেন তাঁরা।

এখন দেখার চোট সারিয়ে সাকিব কত তাড়াতাড়ি দলে ফিরতে পারেন। কেননা, আফগান সিরিজের পর পরই রয়েছে এশিয়া কাপ ক্রিকেটের আসর। সাকিব যত তাড়াতাড়ি সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন, ততই মঙ্গল বাংলাদেশ ক্রিকেট দলের।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব