চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পিটি ঊষা, মেরি কমকে নিশানা করে ক্ষোভ সাক্ষী মালিকের

নিজস্ব প্রতিনিধি : এবার ক্রীড়াবিদ পিটি ঊষা ও বিখ্যাত বক্সার মেরি কমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অবসর নেওয়া কুস্তিগীর সাক্ষী মালিক। যৌন নিগ্রহকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আওয়াজ তোলায় ক্ষোভ উগড়ে দেন তিনি।

সম্প্রতি কিংবদন্তি ক্রীড়াবিদ পিটি ঊষাকে নিশানা করেই সাক্ষী মালিক জানান, ‘যেখানে কুস্তিগীররা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, সেখানে একাধিকবার এসেছিলেন পি টি ঊষা। আমরা তাদেরকে সব ঘটনাই বিস্তারিতভাবে জানাই। তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু একাধিকবার পাশে থাকার আশ্বাস দিলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।‘ এখানেই থেমে থাকেননি পিটি ঊষা। নিশানা করেন বিখ্যাত বক্সার মেরি কমেরও। মেরি কমকে নিশানা করে সাক্ষী মালিক জানান, ‘আমাদের কথা শোনার পর মেরি কম খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। মেরি কম সব কথাই শুনেছিলেন। পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর আশ্বাসের পরও কোনও কাজ হয়নি। মাসের পর মাস কেটে যাওয়ার পর মেরি কম আমাদের নিয়ে কোনও কথাই বলেননি।‘

উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে নয়াদিল্লিতে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও ভিনেশ ফোগটরা। ইতিমধ্যে ব্রিজভষণের ঘনিষ্ঠ সঞ্চয় সিংকে কুস্তি ফেডারেশনের পরবর্তী সভাপতি হিসাবে নির্বাচিত করার প্রতিবাদে পদ্মশ্রী ফেরত দিয়েছেন বজরং পুনিয়া। এই একই কারণে খেলা ছেড়ে দিয়েছেন সাক্ষী মালিক। দেশের কিংবদন্তি খেলোয়াড়রা তাঁদের আন্দোলনে সামিল না হওয়ায় এবার ক্ষোভ উগড়ে দিলেন সাক্ষী মালিক।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ