এশিয়ান গেমসে অংশ নেওয়া নিয়ে ‘শর্ত’ দিলেন সাক্ষিরা

Share:

নিজস্ব প্রতিনিধি:    আসন্ন এশিয়ান গেমসে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার আগে কেন্দ্রীয় সরকারের কাছে বেশ কিছু ‘শর্ত’  দিলেন জাতীয় কুস্তিগীররা। শনিবার হরিয়ানার সোনিপথে মহাপঞ্চায়েতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের সাক্ষি মালিক এই কথা জানান আন্দোলনরত কুস্তিগীরদের পক্ষ থেকে।

সাক্ষি বলেন, ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যে শারীরিরক নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগকারী কুস্তিগীরের পরিবারের ওপর রাজনৈতিক প্রভাব  খাটিয়ে তা তুলে নিতে বাধ্য করেছেন ব্রিজভূষণ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক অভিযোগ করলেন কুস্তিগীর সাক্ষি মালিক।

তিনি আরও বলেন, শুধু অভিযোগকারী কুস্তিগীরকেই নয়, এই নক্ক্যারজনক ঘটনার বিরুদ্ধে আমরা যাঁরা টানা আন্দোলন করে চলেছি তাঁদের ওপরই ব্রিজভূষণ বলপ্রয়োগ করার ক্রমাগত চেষ্টা করছেন যাতে আমরা আন্দোলন থেকে পিছু হটি। কিন্তু আমরা আগেই বলেছি এখনও বলছি, যত প্রেসারই আসুক না কেন আমরা আমাদের দাবি থেকে সরছি না।

উল্লেখ্য, আগামী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরই আন্দোলনরত কুস্তিগীররা তাঁদের আন্দোলন আগামী ১৫ জুন অবধি স্থগিত রেখেছেন। তাঁরা এই সময়ে পুরো বিষয়টির ওপর নজর রাখছেন। তারপরই তাঁরা তাঁদের পরবর্তী সিদ্ধান্ত ঠিক করবেন বলেও শনিবারও জানালেন সাক্ষি মালিক।

গত দু দিন আগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অপমানজনক মন্তব্য কুস্তিগীররা করেছিলেন বলে অভিযোগ দায়ের হয়েছিল, গত শুক্রবার দিল্লি পুলিশ আদালতে জানায় এই ধরনের কোনও মন্তব্য কুস্তিগীরদের পক্ষ থেকে করা হয়নি।

অর্থ্যাৎ ব্রিজভূষণ ইস্যুতে কেন্দ্রীয় সরকার যে বেশ চাপে পড়েই এখন কিছুটা সুর নরম করতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে দেখার শেষ পর্যন্ত আন্দোলনরত কুস্তিগীরদের দেওয়া শর্ত কেন্দ্র মানে কি না।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে