দ্রুততম ১০০ উইকেট নিয়ে রশিদ খানের রেকর্ড ভেঙে দিলেন নেপালের সন্দ্বীপ লামিচান

এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের বোলার রশিদ খানের। তিনি ৪৪টি ম্যাচ খেলে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  দ্রুততম ১০০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের (Nepal) বোলার সন্দ্বীপ লামিচান (Sandeep Lamichhane)। মাত্র ৪২ ম্যাচ খেলেই এই কীর্তি গড়লেন সন্দ্বীপ। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের বোলার রশিদ খানের। তিনি ৪৪টি ম্যাচ খেলে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন।

২২ বছর বয়সী লেগ স্পিনার সন্দীপ লামিচান ৪২টি ম্যাচ খেলে ১০০ উইকেটের মালিক হলেন। এসিসি প্রিমিয়ার কাপে শুক্রবার ওমানের মুখোমুখি হয় নেপাল। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচে বিশ্বরেকর্ড গড়েন লামিচান। এর আগে এই রেকর্ড ছিল আফগান ক্রিকেটার রশিদ খানের ঝুলিতে। আফগান লেগ স্পিনার ৪৪টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন। ২০১৮ সালের আগস্ট মাসে ওয়ানডে ক্রিকেটে এই লেগ স্পিনারের অভিষেক হয়। তার চার মাস আগেই দ্রুততম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন রশিদ। অন্যদিকে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। তবে তিনি ৫৪ ম্যাচ খেলে এই উইকেটের মালিক হন।

উল্লেখ্য ২০১৬ সালে নেপালের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করা হয় লামিচানেকে। ২০১৮ সালে নেপালের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পান তিনি। ২০২১ সালে নেপালের জাতীয় দলের অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্লকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বাদ দেওয়ার পর তাঁর জায়গায় দলের অধিনায়ক করা হয় লামিচানেকে। লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও ওঠে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ