বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি : ভিসা না পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া আটকে গিয়েছিল ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নেপালের খেলোয়াড় সন্দীপ লামিচানের। তবে লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজ পাঠাচ্ছে নেপাল। সেখানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ খেলবেন নেপালের এই বোলার।

সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর খবর নিশ্চিত করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপালের তরফে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। লামিচানে্ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে অংশ নেবেন। নেপাল সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ খেলোয়াড় হিসাবে থাকা প্রিতিশ জিসির স্থলাভিষিক্ত হবেন লামিচানে।

এদিকে বিশ্বকাপে যোগ দিতে পারায় খবর পেয়ে স্বভাবতই খুশি ২৩ বছর বয়সি স্পিনার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শেষ দুটি ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিয়েছি। আমার স্বপ্নপূরণ হতে চলেছে। তাঁকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়ায় নেপাল সরকার, নেপাল ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন এই স্পিনার। উল্লেখ্য, ধর্ষণ মামলায় রেহাই পাওয়ার আগেই লামিচানকে বাদ দিয়ে প্রাথমিকভাবে ১৪ জনের নাম জমা দিয়ে দিয়েছিল নেপাল। পরবর্তীকালে যখন লামিচানেকে দলে অন্তর্ভুক্তর আবেদন জানানো হয়, তখন লামিচানের ভিসা অনুমোদন করেনি মার্কিন যুক্তরাষ্ট্র।  

উল্লেখ্য, নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ৬ উইকেটে হারে নেপাল। এরপর নেপালের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বুধবার ফ্লোরিডায় হবে সেই ম্যাচ। এরপরই নেপালকে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে। দুটি ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। লামিচানে কী নেপালকে শেষ দুটি ম্যাচে জয়ের রাস্তায় ফিরিয়ে আনতে পারবে, এখন সেটাই দেখার।

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার