ফের এটিকে মোহনবাগানে ফিরতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান

নতুন বছরে ফের এটিকে মোহনবাগানের পাতে পড়তে চলেছে সন্দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরে ফের এটিকে মোহনবাগানের পাতে পড়তে চলেছে সন্দেশ। কারণ, ক্রোশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ে ফের সবুজ-মেরুনেই ফিরছেন ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। মেরিনার্সদের তরফ থেকে বৃহস্পতিবার দুপুরেই তাঁর নাম ঘোষণা করা দেওয়া হয়েছে। 

গত মরশুমে বেশ সাফল্যের সঙ্গেই এটিকে মোহনবাগানে খেলে গিয়েছিলেন তিনি। আর সেই সঙ্গে কলাকাতার এই দলটির রক্ষণকেও বেশ দায়িত্বের সঙ্গে সামলে ছিলেন এই ভারতীয় ফুটবলার। স্প্যানিশ ডিফেন্ডার তিরির সঙ্গে সন্দেশের বোঝাপড়া এটিকে মোহনবাগানকে চতুর্থবার আইএসএল ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। 

তবে চলতি মরশুম শুরুর আগেই ক্রোয়েশিয়ার ক্লাবে সই করেন সন্দেশ। যার ফলে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় সবুজ-মেরুন। কিন্তু ক্রোয়েশিয়ার ক্লাবে গিয়ে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। ইউরোপের ওই ক্লাবে চোট সন্দেশকে বেশ ভুগিয়েছে। তাই বাধ্য হয়ে ফিরে আসতে চলেছেন ফের নিজের পুরানো ক্লাবে। আর এটিকে মোহনবাগানে তাঁর জন্য দরজা বরাবরই খোলা ছিল। আর ইদানিং ডিফেন্সের সমস্যাতেও ভুগছিল মেরিনার্স। ফলে সন্দেশের আগমন যেন ক্লাবের কাছে একটা আলাদাই প্রাপ্তি।   

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির