সানিয়ার সঙ্গে ইফতারে নেই শোয়েব, বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  রমজান মাস চলছে। পবিত্র এই মাসেই ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। নেটিজেনদের প্রশ্ন একটাই তাঁদের বিবাহ কি শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকেই এগিয়ে চলেছে? কিন্তু কেন এইরকম প্রশ্ন তুলতে শুরু করেলন নেটিজেনরা? তাঁদের দাবি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড হয়েছে,  এবং সেখানে দেখা যাচ্ছে, রোজা শেষ করে সানিয়া ও তাঁর পুত্র ইফতার সারছেন। অথচ নেই শোয়েব। এরপরই তাঁরা সানিয়ার বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গটি উসকে দেন।

উল্লেখ্য, শোয়েব বেশ কিছুদিন আগে নিজের ইন্সটাতে পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। এবং সানার জন্মদিনে তাঁকে শুভেচ্ছাও জানান শোয়েব। জল্পনার শুরু তখন থেকেই।

এরপরই সানিয়ার আবার এইরকম পোস্ট দিয়ে ভারতের টেনিস সুন্দরী লেখেন, ইফতার আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এরপরই সানিয়ার পোস্ট করা ওই ভিডিওটিতে কেউ কেউ কমেন্টসে শোয়েব-এর কথা লিখতে থাকেন। এবং তাঁরা জানতেও চান আপনি এবং আপনার পুত্রকে দেখা গেলেও আপনার স্বামী শোয়েবকে কেন দেখা যাচ্ছে না। ও কি নেই?

আরও জানতে পড়ুন: রাহানের প্রশংসায় মাতলেন ধোনিhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-dhoni-speach/

আর একজন সানিয়ার কাছে জানতে চান, তাহলে কি সত্যিই আপনাদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল? অবশ্য নেটিজেনদের লেখা এই সমস্ত কমেন্টেস-এর কোনও উত্তর সানিয়া দেননি।

প্রসঙ্গত সানিয়ার এবং শোয়েব বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১০ সালের ১২ এপ্রিল। বিয়ের দু বছরের পরই তাঁদের সংসার আলো করে আসেন পুত্র ইজাহান। বেশ ভালোই কাটছিল তাঁদের সংসার। কিন্তু মাঝে পাক অভিনেত্রীর প্রবেশই যে মির্জা-শোয়েব-এর দূরত্ব বাড়িয়ে দিয়েছেন বলেই মত অনেকের। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়