ওমরাহ পালন করলেন ‘টেনিস সুন্দরী’ সানিয়া মির্জা

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন প্রাক্তন টেনিস তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলেকে নিয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ (Umrah) পালন করলেন ‘ভারতীয় টেনিস সুন্দরী’ সানিয়া মির্জা (Sania Mirza)। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন প্রাক্তন টেনিস তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে একাধিক ছবি পোস্ট করেছেন টেনিস সুন্দরী। কোনও ছবিতে দেখা যাচ্ছে তাঁর ছেলে ইজহান মালিককে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, পিছনে বিরাজমান সুউচ্চ পাহাড়। আবার কোনও ছবিতে পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে সানিয়াকে। তবে স্বামী শোয়েব মালিককে কোনও ছবিতে দেখা যায়নি। পবিত্রনগরী মদিনাতে তোলা ছবিগুলি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে সানিয়া মির্জা ক্যাপশনে লিখেছেন ‘লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক,…আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন।’ বোরখা পরিহত অবস্থায় চোখে কালো চশমা পরে তোলা সানিয়া মির্জার ছবিগুলি সামাজিক যোগাযোগমাধ্যম প্রশংসাও কুড়িয়েছে। ফেসবুকে ছবিগুলি পছন্দ করেছেন ২ লাখের বেশি মানুষ। কেউ কেউ কমেন্টের ঘরে শুভেচ্ছাস জানিয়েছেন। কেউ আবার লিখেছেন ‘মাশাল্লাহ’। সানিয়ার কোনও কোনও ভক্ত আবার কমেন্ট বক্সে সানিয়ার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য টেনিস থেকে অবসর গ্রহণের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলা দলের মেন্টর হিসেবে সানিয়া দায়িত্ব নিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে বিবৃতি জারি করে এই নিয়োগের খবর জানানো হয়েছিল। দলের দর্শনের সঙ্গে সানিয়া মির্জার মানসিকতার মিল রয়েছে। ছয় বারের গ্র্যান্ড স্লাম জয়ী এবং ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশনের ৪৩টি খেতাব জয়ী খেলোয়াড়কে মেন্টর হিসেবে নিয়োগের কারণ দলের মহিলা খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে অনেকটাই সাহায্য করবে। বিবৃতিতে এমনটাই জানিয়েছিল দলটি।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার