চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা হচ্ছে না সঞ্জু স্যামসনের !

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যেই আয়োজক পাকিস্তান-সহ একাধিক দেশের তরফে ওই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করা হয়েছে। কিন্তু ভারতীয় দল ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খুব শিগগিরই ভারতীয় দল ঘোষণা করা হবে। আর ওই দলে উইকেটরক্ষক হিসাবে ঠাঁই হচ্ছে না সঞ্জু স্যামসনের। তাঁর জায়গায় ভারতীয় দলে উইকেটরক্ষক হিসাবে জায়গা পেতে চলেছেন লোকেশ রাহুল ও ঋষভ পন্থ।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অংশগ্রহণকারী ৮টি দলকেই ১৩ জানুয়ারির মধ্যে প্রাথমিক তালিকা ঘোষণা করার নির্দেশ দিয়েছিল আইসিসি। সেই নির্দেশ মেনে আয়োজক পাকিস্তান, অস্ট্রেলিয়া-সহ সাতটি দেশ প্রাথমিক দল ঘোষণা করেছে। শুধু বাকি রয়েছে ভারত। বিসিসিআইয়ের তরফ থেকে প্রাথমিক দল ঘোষণার জন্য বাড়তি সময় চাওয়া হয়েছিল। সেই সময় মঞ্জুর করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। সূত্রের খবর আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বিসিসিআইয়ের বিশেষ বৈঠক রয়েছে। ওই বৈঠক শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। তবে সেই দলে উইকেটরক্ষক হিসাবে জায়গা হচ্ছে না ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দলে থাকা সঞ্জু স্যামসনের। তাঁর পরিবর্তে লোকেশ রাহুল ও ঋষভ পন্থ-ই নির্বাচকদের প্রথম পছন্দ। আপাতত সঞ্জুকে ৫০ ওভারের ম্যাচ থেকে দূরেই রাখতে চাইছেন অজিত আগরকররা। তাঁকে টি টোয়েন্টির বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসাবেই রাখতে চাইছেন।

উল্লেখ্য ২০২৩ সালের ২১ ডিসেম্বর ভারতীয় দলের হয়ে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন সঞ্জু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই ম্যাচে চুর্দান্ত শতরান করেছিলেন। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে সঞ্জু ১৬ ম্যাচে ৫১০ রান করেছেন। গড় ৫৬.৬৬। তার মধ্যে একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। তাঁর স্ট্রাইক রেট ৯৯.৬০। অথচ ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ৩১ ম্যাচে ৮৭১ রান করেছেন। তাঁর গড় ৩৩.৫০। একটি শতরান ছাড়াও পাঁচটি অর্ধশতরান রয়েছে। তবুও ঋষভ পন্থকেই একদিনের ফরম্যাটে বেশি প্রাধান্য দিতে চলেছেন ভারতীয় সিনিয়র দলের নির্বাচকরা।

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ