বারংবার ওপেনিং জুটিতে বদল নিয়ে টিম ম্যানেজমেন্টের ওপর সরব সাউদি

শুরুটা ভালোভাবে করলেও চলতি আইপিএলে জয়ের ধারা বজায় রাখতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা পাঁচ ম্যাচে হার। শুরুটা ভালোভাবে করলেও চলতি আইপিএলে জয়ের ধারা বজায় রাখতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। গত বৃহস্পতিবার রাতে হেরে গিয়ে প্লে-অফের পৌঁছানোর শেষ আশাটাও কার্যত শেষ করে ফেলেছে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। আর সবথেকে বড় দিক হল দল সংকটজনক পরিস্থিতিতে থাকলেও পরূক্ষা-নীরিক্ষা চালাতে পিছপা হননি কেকেআর টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে দলের ওপেনিং জুটিতে বেশ কয়েকটি ম্যাচে পরিবর্তন করেই গিয়েছে তারা। আর এর জেরেই এবার মুখ খুলতে বাধ্য দলের অভিজ্ঞ কিউয়ি পেসার টিম সাউদি। তাঁম্যার মতে, এই ধরনের কাজ কখনই শ্রেয় নয়, এতে দলের মানসিক বল নষ্ট হয়।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাউদি জানান, ‘আমরা সর্বদাই ম্যাচ জেতার চেষ্টা করি। কিন্তু তা সত্ত্বেও যখন হেরে যাই, তখন খুবই খারাপ লাগে’। সেই সঙ্গে তিনি আরও বলেন যে, ‘আমাদের দলের ওপেনিং জুটিতে বারংবার পরিবর্তন করা হচ্ছে, কিন্তু সেটা খুব একটা ভালো দিক নয়। এতে দলের মানসিক দিকে ধাক্কা লাগছে। কিন্তু না করেও উপায় হয়তো থাকছে না। দলের প্রতিটি ব্যাটসম্যানই বেশ ভালো মানের। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যে তারা কেউ এখন নিজেদের সেরা ফর্মে নেই’।

গত পাঁচ ম্যাচে কখনও বোলি আবার কখনও বোলিংয়ের জন্য মুখ থুবড়ে পড়তে হয়েছে দু’বারের আইপিএল চ্যাম্পিয়নদের। কোনও দিক থেকেই সেইভাবে নির্ভরতা দিতে পারেনি নাইট ক্রিকেটাররা। আগামী সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। এই মুহূর্তে অনবদ্য ছন্দে রয়েছে পিঙ্ক ব্রিগেড। তাই কেকেআরের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলাই যায়। আর এই ম্যাচ হারলে নাইটদের প্লে-অফে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার