আজ সেমিফাইনালের প্রথম দ্বৈরথে নামছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

দেখতে দেখতে একেবারে অন্তিমলগ্নে এসে দাঁড়িয়েছে এবারের টি-২০ বিশ্বকাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে একেবারে অন্তিমলগ্নে এসে দাঁড়িয়েছে এবারের টি-২০ বিশ্বকাপ। আর মাত্র তিন ম্যাচ পরই পাওয়া যাবে কুড়ি-বিশের সপ্তম আসরের চ্যাম্পিয়নদের। তার আগে বুধবার হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল। আবু ধাবিতে হতে চলা এই মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যে দল জিতবে তারাই প্রথম পা রাখবে টুর্নামেন্টের ফাইনালে।

হাইভোল্টেজ এই ম্যাচে কোনও পক্ষই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে  নারাজ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষচারে পা রেখেছে ইংরেজরা। যদিও শেষ ম্যাচে প্রোটিয়াদের কাছে হারতে হয়েছিল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানিকে। তবে শুধু সেই ম্যাচটা বাদ দিলে বাকি চার ম্যাচে ২০১০ সালের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। যেটা অনেকটাই আশার আলো দেখাচ্ছে ইংল্যান্ড শিবিরকে।

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০-তে ইংরেজদের রেকর্ড বেশ ভালো। ৫০ শতাংশের ওপর ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। তাই মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও বোলিং নিয়ে বেশ চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।

পাশাপাশি, লড়াইয়ের জন্য প্রস্তুত নিউজিল্যান্ডও। তাদের কাছে ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে। এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও পরে অনবদ্যভাবে ঘুরে দাঁড়ায় ব্ল্যাকক্যাপসরা। একের পর এক ম্যাচ জিতে ভারতকে টপকে গ্রুপ-২-র দ্বিতীয় দল হিসেবে সেমিতে পা রাখে কেন উইলিয়ামসনরা। ব্যাটিং-বোলিং সমস্ত ক্ষেত্রেই বেশ ভালো নিদর্শন দেখিয়েছেন কিউয়িরা। তাই ইংরেজদের পক্ষে সেমিফাইনালের লড়াইটা খুব একটা সহজ হবে না বললেই চলে। সবমিলিয়ে একটা জমজমাট লড়াই দেখা যাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।     

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?