চিনের লি শি ফেং-কে হারিয়ে কানাডা ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন

Share:

নিজস্ব প্রতিনিধি টরেন্টো: চোটকে দূরে সরিয়ে রেখে গতি আর শক্তিতেই প্রতিপক্ষকে ধরাশায়ী করে কানাডা ওপেন ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন ভারতের তরুণ খেলোয়াড় লক্ষ্য সেন। রবিবার ফাইনালে প্রতিদ্বন্দ্বী চিনের শি লি ফেংকে ২১-১৮, ২২-২০ গেমে হারিয়ে চলতি বছরে প্রথম খেতাব জিতলেন আলমোরার বাসিন্দা। গত বছরের অগস্টে কমনওয়েলথ গেমসে খেতাব জেতার পরে এই প্রথম কোনও টুর্নামেন্টে শিরোপা জিতলেন ভারতীয় তরুণ খেলোয়াড়।

চোটের কারণে চলতি বছর খুব একটা ভালো কাটেনি লক্ষ্য সেনের। বিশ্বের ক্রম তালিকাতেও পিছিয়ে পড়েছিলেন ২১ বছর বয়সী ব্যাডমিন্টন খেলোয়াড়। কিন্তু কানাডা ওপেনে দুর্দান্ত ফর্মে ছিলেন লক্ষ্য। জাপানের কেন্তা নিশিমোতোকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পরে আর ফিরে তাকাতে চাননি। প্রথম থেকেই লক্ষ্য বনাম ফেংয়ের লড়াই জমে উঠেছিল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। কিন্তু লক্ষ্যর গতির কাছে বার বার হার মানতে হচ্ছিল অল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে। প্রথম সেট ২১-১৮ পয়েন্টে জিতে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন লক্ষ্য।

দ্বিতীয় সেটে ফিরে আসার চেষ্টা চালিয়েছিলেন চিনের ফেং। সমানে-সমানে টক্করও দিয়েছিলেন। কিন্তু লক্ষ্যকে কাবু করতে পারেননি। শেষ পর্যন্ত ২২-২০ পয়েন্টে হারতে হয়। কানাডা ওপেন চ্যাম্পিয়ন হয়ে লক্ষ্য জানিয়েছেন, ‘সামনের বছরেই অলিম্পিকের বাছাই পর্বের আসর বসবে। তার আগে এই জয় তাঁকে মানসিকভাবে অনেকটাই উজ্জীবিত করবে।’ লক্ষ্য সেনের কানাডা ওপেন জয়ের ফলে চলতি বছরে বিশ্বের দুই সেরা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল ভারতীয়রা। গত মে মাসে মালয়েশিয়া মাস্-টার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন এইচ এস প্রণয়।

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের