আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে পাকিস্তান দলে নেই শাহিন আফ্রিদি

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বুধবার থেকে সিডনিতে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যে শেষ টেস্ট ম্যাচ। সিডনিতে খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তাই গোটা বিশ্বের চোখ থাকবে তাঁর উপরেই। জীবনের শেষ ম্যাচে ব্যাট হাতে স্মরণীয় ইনিংস খেলতে পারেন কিনা, সে দিকেই নজর থাকবে সবার। সিডনি টেস্টের জন্য ইতিমধ্যেই যুযুধান দুই দল প্রথম একাদশ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টের দলকে অশপরিবর্তিত রাখলেও পাকিস্তান প্রথম একাদশে দুটি পরিবর্তন এনেছে। মেলবোর্ন টেস্টে দলে থাকা শাহিন আফ্রিদি ও ওপেনার ইমাম উল হককে বাদ দিয়েছে। তাঁদের পরিবর্তে দলে নিয়েছে সায়েম আইয়ুব ও স্পিনার সাজিদ খানকে।

ইতিমধ্যেই পার্থ ও মেলবোর্ন টেস্ট জিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছেন প্যাট কামিংসরা। মূলত শান মাসুদদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই আগামিকাল থেকে শুরু হওয়া সিডনি টেস্টে ঝাঁপাবেন। উল্টোদিকে শেষ টেস্ট জিতে মুখরক্ষা করতে চাইছেন বাবর আজমরা। টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯ বছর না হারাতে পারার লজ্জা ঘোচাতে চাইবেন।  তাই খানিকটা ঝুঁকি নিয়েই ইমাম উল হক ও শাহিন আফ্রিদিকে বাদ দিয়েছেব পাক টিম ম্যানেজমেন্ট। পার্থে প্রথম ইনিংসে ৬২ রান করলেও দ্বিতীয় ইনিংসে রান পাননি ওপেনার ইমাম উল হক। মেলবোর্ন টেস্টের দুই ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। তাই তাঁর পরিবর্তে ২১ বছর বয়সী সায়েমকে সুযোগ দেওয়া হয়েছে।

শাহিন আফ্রিদির উপরে অনেকটা নির্ভর করছিল পাক দল। যদিও প্রথম দুই টেস্টে মাত্র আটটি উইকেট পেয়েছেন তিনি। র প্রথম দুই টেস্টে ভালো বোলিং করেও ২ টেস্টে উইকেট পেয়েছেন ৮টি। তার মধ্যে মেলবোর্নে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেই চারটি উইকেট পেয়েছিলেন। সিডনি টেস্টে দুই দলে থাকা খেলোয়াড়দের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক-

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

পাকিস্তান দল: আবদুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, মীর হামজা, আমের জামাল, হাসান আলী ও সাজিদ খান।

 

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ