ঢাকায় এসে লক্ষ্মীলাভ, আফগানিস্তান ক্রিকেট দলের স্পনসর সাকিবের সংস্থা

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশাল দলেরও গোল্ড স্পনসর হিসেবে ছিল সাকিবের সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে ক্ষমতার পালাবদলের পরেই আর্থিক অনিশ্চয়তায় পড়েছে আফগান ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ও টি টুয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে লক্ষ্মীলাভ হলো রশিদ খানদের। টাইগারদের বিরুদ্ধে আসন্ন সিরিজে আফগানিস্তান ক্রিকেট দলকে স্পনসর করছে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। কার্যত নতুন সংস্থার প্রচার পেতেই আফগান ক্রিকেট দলের স্পনসর হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোনার্ক মার্টের শীর্ষ আধিকারিকরা।  

চলতি বছরের শুরুতে অর্থা‍ৎ জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছিল সাকিবের ই-কমার্স সংস্থা মোনার্ক মার্ট। গোটা দেশের মানুষের কাছে সংস্থাকে পরিচিত করতে কার্যত ক্রিকেট মাঠকেই বেছে নিয়েছেন সংস্থার শীর্ষ আধিকারিকরা। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশাল দলেরও গোল্ড স্পনসর হিসেবে ছিল সাকিবের সংস্থা। এমনকী মোনার্ক মার্টের হয়ে বাণিজ্যিক বিজ্ঞাপনী চিত্রতে অংশ নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

বাংলাদেশ সফরে রশিদ খান-মোহাম্মদ নবিদের স্পনসর সত্ব কিনতে কত টাকা দেওয়া হয়েছে সে বিষয়ে অবশ্য মোনার্ক মার্টের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, যেহেতু বাংলাদেশ ক্রিকেট দলের ‘টিম স্পনসর’ হিসেবে দায়িত্ব পালন করছে দেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান ‘দারাজ’, তাই প্রতিদ্বন্দ্বী সংস্থা যাতে একা প্রচারের সব আলো শুষে নিতে না পারে তার জন্যই আফগানিস্তান ক্রিকেট দলকে স্পনসর করেছে সাকিবের ই-কমার্স সংস্থা।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির