চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হকি দল কিনলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্রিকেটার হিসেবে তাঁর খ্যাতি বিশ্বজুড়ে। এবার ক্রিকেটের পাশাপাশি হকির সঙ্গে যুক্ত হলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশ হকি ফেডারেশনের (Bangladesh Hockey Fedaration) ফ্র্যাঞ্চাইজি লিগে একটি দল কিনেছে তাঁর সংস্থা মোনার্ক মার্ট (Monarc Mart)। দেশে হকি খেলায় উ‍ৎসাহ জোগাতেই দল কিনেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

আগামী মাসেই বিপিএলের (BPL) আদলে ছয়টি বিভাগীয় দল নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ হকি ফেডারেশন (Bangladesh Hockey Fedaration)। এদিন  রাজধানীর এক হোটেলে প্রতিযোগিতার স্পনসর প্রতিষ্ঠান এসিই’র সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। হকি ফেডারেশনের পক্ষ থেকে এদিন জানানো হয়, ছয়টি দলের মধ্যে পাঁচটি দলের মালিকানা কিনেছে পাঁচটি বাণিজ্যিক সংস্থা। ওই পাঁচ সংস্থা হল একমে, রূপায়ন গ্রুপ, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক ও মোনার্ক মার্ট। ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি দলের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে আচমকাই হকির সঙ্গে যুক্ত হওয়ার কারণ জানতে চাওয়া হয়েছিল সাকিবের (Shakib Al Hasan) কাছে। জবাবে তিনি বলেন, ‘হকিতে ভাল সম্ভাবনা রয়েছে। চেষ্টা চালালে হকি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভবনা অসম্ভব কিছু নয়। তাই হকিতে উ‍ৎসাহ দিতেই ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছি।’ শুধু ফুটবল, ক্রিকেট কিংবা হকি নয়, বাংলাদেশের সব ধরণের খেলার সঙ্গে যুক্ত হতে চান বলে জানিয়েছেন টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ