সমর্থকদের তাড়া খেয়ে গাড়ি নিয়ে পালালেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপে পর পর হারার পরে বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে ক্রিকেট অনুরাগীদের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে তার সামান্য নমুনা মিলল বৃহস্পতিবার। ঢাকার মিরপুর স্টেডিয়াম থেকে ফেরার পথে সমর্থকদের গালিগালাজ আর বিক্ষোভের মুখে পড়লেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সমর্থকদের তাড়া খেয়ে গাড়ি নিয়ে পালিয়ে মারধরের হাত থেকে কোনও ক্রমে বেঁচে গেলেন।

চলতি বিশ্বকাপে দেশের সেরা ক্রিকেটার তামিল ইকবালকে নোংরামি করে দলে নিতে দেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের পোষ্যপুত্র সাকিব আল হাসান। শুধু তাই নয়, বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার আগেই তামিমের বিরুদ্ধে একগাদা মিথ্যা অভিযোগ তুলেছিলেন। তাতেই ক্ষুব্ধ হয়েছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা। বিশ্বকাপে বাংলাদেশ একের পর এক ম্যাচ হারার পরে আর ধৈর্য্য ধরে রাখতে পারেননি তাঁরা। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সাকিবের পারফরম্যান্স পাড়ার ক্লাবের ছেলেদের চেয়েও জঘন্য। তামিমের বিকল্প হিসেবে যাকে বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই দিয়েছেন সেই তানজিদ হাসান ইমাম চূড়ান্ত ফ্লপ। সাকিবের আর এক জিগরি দোস্ত লিটন দাসের পারফরম্যান্সও জঘন্যতম।

স্বজনপোষণ আর দেশের অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে ষড়যন্ত্রে সিদ্ধহস্ত সাকিব বুধবার বিশ্বকাপের মাঝপথে ঢাকায় ফিরে এসেছেন। এদিন মিরপুর স্টেডিয়ামে টানা তিন ঘন্টা অনুশীলন করেন তিনি। বিশ্বকাপ স্কোয়াড গঠন নিয়ে ষড়যন্ত্রের অন্যতম পাণ্ডার অনুশীলনের খবর পেয়েই মিরপুর স্টেডিয়ামে জড়ো হন কয়েকশো ক্রিকেট অনুরাগী। সাকিব বেরোতেই গালিগালাজ শুরু করে দেন তারা। এমনকি তেড়েও যান। মারধরের আশঙ্কায় তড়িঘড়ি কালো রঙের গাড়িতে চেপে পালিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ক্ষুব্ধ সমর্থকরা জানিয়েছেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ জুতোর মালা তৈরি রাখা হচ্ছে। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পরে ওই জুতোর মালা পরিয়ে সাকিব ও তার স্যাঙাতদের বরণ করা হবে।’

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’, বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…