জুয়াড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, শাকিবকে নিষিদ্ধ করার হুমকি দিল বিসিবি

অনলাইন জুয়াড়ি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বহুজাতিক জুয়াড়ি সংস্থার (Betting Company) ব্র্যান্ড অ্যাম্বাসাডার   (Brand Ambasaddor) হয়ে বিপাকে দেশের নামী অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। এবার দেশের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়কে আজীবন নিষিদ্ধ করার হুমকি দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি নাজমুল হাসান পাপান (Nazmul Hasan Papan)। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি রাখঢাক না রেখে বলেন, ‘জুয়াড়ি সংস্থার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কারও সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনও সম্পর্ক থাকবে না। তিনি যত বড় খেলোয়াড়ই হোন না কেন। সাকিব যদি সম্পর্ক ছিন্ন না করে তাহলে দলে নেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষণা করা হবে।’

সম্প্রতি এক অনলাইন জুয়াড়ি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। বেটউইনার নামে ওই অনলাইন জুয়াড়ি সংস্থার সঙ্গে তাঁর চুক্তিবদ্ধ হওয়ার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। সমালোচনার ঝড় ওঠে। এর আগেও একবার অনৈতিক কাজের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশী অলরাউন্ডার। গত কয়েকদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছিল, অনলাইন জুয়াড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ায় শাকিবের উপরে শাস্তির খাঁড়া নেমে আসতে পারে।

এদিন দুপুরে জরুরি সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বেটিংয়ের সঙ্গে যুক্ত কারও সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক থাকবে না। শাকিব যদি বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি ছিন্ন না করে তাহলে এশিয়া কাপের দল নিয়েও পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দলে কেউ অপরিহার্য নয়। শাকিবকে নিয়ে যেমন আমরা জিতেছি, তেমনই হেরেছি। তাঁর মতো ক্রিকেটার দেশে খুব কম আছে। কিন্তু শৃঙ্খলার সঙ্গে কোনওভাবেই আপোষ করব না।‘

আলিপুর চিরিয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা