৫ উইকেট নিয়ে জাহির-শ্রীনাথকে টপকে গেলেন শামি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বল হাতে আগুন ঝরিয়ে শুধু শ্রীলঙ্কাকে পুড়িয়ে ছারখারই করে দিলেন না, সেই সঙ্গে ইতিহাসও গড়লেন মহম্মদ শামি। বিশ্বকাপে ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারির মুকুট দখল করলেন। টপকে গেলেন দুই প্রাক্তন পেসার জাহির খান ও জাভাগাল শ্রীনাথকে। দুজনেই ৪৪টি করে উইকেট নিয়েছিলেন। আর এদিন ৫ উইকেট নেওয়ার সুবাদে শামির ঝুলিতে জমা পড়ল ৪৫ উইকেট।

২০১৫ সালে দেশের জার্সি গায়ে প্রথমবার বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাঁর। তার পরে গত বিশ্বকাপেও অর্থা‍ৎ ২০১৯ সালের বিশ্বকাপেও খেলেছিলেন। অথচ সেই অভিজ্ঞ বোলারকেই বসিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে গত ২২ অক্টোবর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার। প্রথম সুযোগেই বল হাতে ঝলসে উঠেছিলেন। সব সমালোচনা আর অবজ্ঞার জবাব দিয়ে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন।

গত ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে ফের আগুন ঝরানো বোলিং করে ২২ রানে ৪ উইকেট নিয়েছিলেন। বেন স্টোকসকে যেভাবে আউট করেছিলেন, তা অনেকদিন মনে থাকবে ক্রিকেট প্রেমীদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে বিশ্বকাপে ১৩ ম্যাচে বিপক্ষের ৪০ ব্যাটারের উইকেট নিজের ঝুলিতে পুরেছিলেন শামি। চারটি উইকেট নিলেই জাভাগল শ্রীনাথ ও জাহির খানকে ছোঁয়ার সুযোগ ছিল। দুষ্যন্ত চামিরাকে আউট করেই পূর্বসূরি দুই বোলারের রেকর্ড স্পর্শ করেন তিনি। আর কাসুন রাজিথাকে আউট করে বিশ্বকাপে ভারতীয় বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারির সিংহাসনে বসেন।

পাশাপাশি এদিন পাঁচ উইকেট শিকারের নিরিখে এক অনন্য নজিরও গড়েছেন। বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি তিনবার ৫ উইকেট নিয়েছেন শামি। ২০১৯ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন।

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো