INDIA VS SA: একদিনের ম্যাচে নেতৃত্ব ধাওয়ান, ভাইস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে বিরাট কোহলি এবং রোহত শর্মাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই। বিশ্রামে রাখা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি স্কোয়াডের সব সদস্যকে। বোর্ড সূত্রে পাওয়া খবর অনুসারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন সঞ্জু স্যামসন। স্কোয়াডের চার্জে ভিভিএস লক্ষ্মণ।

বোর্ডের এক পদস্থকর্তা জানিয়েছেন, রোহিত, বিরাটকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁরা খেলবেন, তাদেরকে বাদ দিয়ে তৈরি হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্কোয়াড। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, শিখর ধাওয়ান এবং সঞ্জু স্যামসন ছাড়াও স্কোয়াডে রাখা হবে রতুরাজ গাইকোয়াড়, পৃথ্বী শ্য, রাহুল ত্রিপাঠি, রজত পাতিদার, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরা মালিক, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ সেন।

টি-টোয়েন্ট বিশ্বকাপের প্রথম ওয়ার্মআপ ম্যাচ ১৭ অক্টোবর। ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রোহিত শর্মাকে নিয়ে দল রওনা দেবে ৬ অক্টোবর। বোর্ডের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই ভারতীয় দল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পৌঁছতে চাইছে। স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া রাহুল ত্রিপাঠীর আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটতে চলেছে।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড টেম্বা বাভুমা, কুইন্টন ডে কক, রেজা হেন্ড্রিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলের, লুঙ্গি গিডি, অ্যানরিচ নোর্টজে, ওয়েনে পার্নেল, অ্যান্ডিলে, প্রেটোরিয়াস, ক্যাসিগো রাবাডা, তাব্রিজ শামসি। আগামিকাল সরকারিভাবে দল ঘোষণা করে বিসিসিআই।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক