বুমরাকে হঠিয়ে টেস্টে এক নম্বর বোলার দক্ষিণ আফ্রিকার রাবাডা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয়ভাবে টেস্ট সিরিজে হারার পরে দুঃসংবাদ পেল ভারতীয় শিবির। আজ বুধবার (৩০ অক্টোবর) আইসিসির তরফে প্রকাশিত ক্রমতালিকায় ভারতীয় খেলোয়াড়রা এক ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়েছেন। টেস্টে বোলারদের ক্ষেত্রে শীর্ষস্থান খুঁইয়েছেন ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরা। তাঁকে টপকে এখন টেস্টে বোলারদের সিংহাসনে আসীন হয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে প্রথম টেস্টে ৯ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া পেসার। সেই সাফল্যই তাঁকে শীর্ষে পৌঁছতে সাহায্য করেছে। পাশাপাশি যশস্বী জয়সোয়াল ছাড়া কোনও ভারতীয় ব্যাটার টেস্টে প্রথম দশে জায়গা পাননি।

আইসিসিসির প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী, অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে টপকে তিন ধাপ উঠেছেন রাবাডা। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হ্যাজেলউড। দু’ধাপ নীচে নেমে যশপ্রীত বুমরা এক নম্বর থেকে তিন নম্বরে পৌঁছেছেন। ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থানে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ছিলেন চতুর্থ স্থানে। তিনি নেমে গিয়েছেন পঞ্চম স্থানে। রবীন্দ্র জাডেজা অষ্টম স্থানে রয়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্সের জন্য ভারতের প্রথম সারির বোলাররা যেমন ধাক্কা খেয়েছেন তেমনই আইসিসির ক্রমতালিকায় পিছিয়ে পড়েছেন ভারতের বাঘা-বাঘা ব্যাটাররাও। তবে খানিকটা উন্নতি করেছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। ব্যাটারদের মধ্যে টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। চতুর্থ স্থানে নেমে গিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পঞ্চম স্থানে স্টিভ স্মিথ। ঋষভ পন্থ নেমে গিয়েছেন ১১ নম্বরে। এক ধাক্কায় ছয় ধাপ নেমে বিরাট কোহলি ঠাঁই পেয়েছেন ১৬ নম্বরে। আর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা নয় ধাপ নেমে ২৪ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্য অবসর নেওয়া বাংলাদেশের সাকিব আল হাসান নেমে গিয়েছেন চতুর্থ স্থানে।

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

ক্যানসারের চিকিৎসা থেকে পেনশন, পুজোয় তিন ধামাকা প্ল্যান নিয়ে হাজির LIC

সুবর্ণ সুযোগ, এক লাখি iPhone 17 মিলছে মাত্র ৪৯ হাজার টাকায়, কোথায় পাবেন?

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র