এই মুহূর্তে

২ বছর পর পুজোতে থাকছেন অনুব্রত, কত ভরিতে সাজবেন ‘কেষ্টর কালী’ ?

নিজস্ব প্রতিনিধিঃ টানা দুবছর পর এবার বোলপুরে তৃণমূল কার্যালয়ের কালীপুজোয় থাকতে চলছেন অনুব্রত মণ্ডল। তাই জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। মহিলা সদস্যরা  স্বতঃস্ফূর্তভাবে  আলপনা আঁকছে । দলীয় কার্যালয়ে ঢোকার মুখেই আলোকসজ্জার গেট-সহ  একাধিক কাজ প্রায় শেষ। একথায় বলা যায় অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে কালীপুজো ঘিরে উন্মাদনা আরও দ্বিগুণ বেড়ে গেছে।

তবে এবার কালীপুজোতে মাকে গয়না পড়াবেন অনুব্রত মণ্ডল। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, ‘কাকার মৃত্যুর জন্য অশৌচ চলছে। দলীয় কার্যালয়ে পুজোয় শামিল হব। তবে কালীপ্রতিমাকে নিজের হাতে গয়না পরানো থেকে পুষ্পাঞ্জলি কোনও কিছুতেই অংশগ্রহণ করব না ।‘ অন্যদিকে এক দলীয় কর্মী জানিয়েছেন, ‘ মায়ের ৫৭০ ভরি সোনা রয়েছে। কিন্তু পরানো হবে নামমাত্র গয়না। যাঁরা আগের বছর গয়না পরিয়েছিলেন তাঁরাই মাকে গয়না পরাবেন।‘ তবে কত ভরি গয়নায় সাজবেন কেষ্টর কালী তা এখন জানা যায়নি।

উল্লেখ্য , ২০২০ সালে কালীকে ৩০০ ভরি গয়নাতে সাজিয়েছিলেন অনুব্রত। ২০২১ সালে প্রায় ৫৭০ ভরি গয়না দিয়ে কালীকে সাজান তিনি। তবে ২০২২ সালে গোরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সেই সময় খুবই সাধারণভাবে বোলপুরে তৃণমূল কার্যালয়ে পালিত হত কালীপুজো । তবে চলতি বছর জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত। তাই এবারের কালীপুজোতে দেখা গিয়েছে আলাদাই উন্মাদনা।

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ