বর্ধমানে একই লাইনে হাজির দুটি গাড়ি, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনওমতে রেহাই পেয়েছে যাত্রীবাহী শান্তিনিকেতন এক্সপ্রেস(Shantiniketan Express)। ঘটনাটি ঘটেছে বর্ধমান কর্ড লাইনের(Howrah-Barddhaman Chord Line) ঝাপানডাঙা স্টেশনে(Jhapandanga Station) ঢোকার আগে। বৃহস্পতিবার সকালে হাওড়া বর্ধমান কর্ড শাখার আপ লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে যায় এক মালগাড়ি। অপরদিকে সেই লাইনেই আপন গতিতে ছুটে আসছিল ১২৩৩৭ আপ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস।

আরও পড়ুনঃ দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কালীপুজোর দিনেই মৃত্যু গর্ভবতী মহিলা-সহ ৩ জনের

একই লাইনে পরপর দুটি ট্রেন চলে এলেও এদিন চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সামনে মালগাড়ি দেখেই ব্রেক কষেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের কারণে দাঁড়িয়ে থাকা মালগাড়ির বেশ খানিকটা দূরে থেমে যায় আপ শান্তিনিকেতন এক্সপ্রেস। অনেকেই ভেবে নেন দুই ট্রেনের মধ্যে বুঝি সংঘর্ষ হতে চলেছে। এদিকে আচমকা ব্রেক কষে ট্রেন থেমে যাওয়ায় ভয় পেয়ে যান যাত্রীরা। তাঁরা দেখতে পান তাঁদের ট্রেনের লাইনেই ঠিক সামনে দাঁড়িয়ে এক মালগাড়ি। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

আরও পড়ুনঃ রাশিয়াকে সহযোগিতা করায় ভারতের প্রতি নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

দুর্ঘটনার আশঙ্কায় বহু যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেন। তবে চালকের তৎপরতার কারণেই এযাত্রায় প্রাণ বেঁচেছে একথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন যাত্রীদের একাংশ। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘ঝাপানডাঙা স্টেশন ঢোকার আগে মালগাড়িটির ইঞ্জিন খারাপ হয়ে যায়। সেই কারণেই পিছনে থাকা আপ শান্তিনিকেতন এক্সপ্রেস থেমে যায়। এর সঙ্গে দুর্ঘটনার কোনও যোগ নেই। কারণ এখন অটোমেটিক সিগন্যাল সিস্টেমে ট্রেন চলে।’ এখানে রেলের কোনও যান্ত্রিক ত্রুটি বা সিগন্যালের কোনও গন্ডগোল নেই বলেই জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা