হার্দিক নাকি শিবম, টি ২০ বিশ্বকাপে জায়গা পেতে কার পাল্লা ভারী

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ডিয়া কি জায়গা করে নেবেন, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কারণ, হার্দিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শিবম দুবে। এবারের আইপিএলের মুরশুমে যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে দেখা যাবে হার্দিকের থেকে অনেকটাই পাল্লা ভারী শিবমের।

এখনও পর্যন্ত এবারের আইপিএলে পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, ৮ ম্যাচে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় শিবম দুবে করেছেন ৩১১ রান। এখনও পর্যন্ত শিবমের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৬ রান। এখন শিবমের আইপিএলে স্ট্রাইক রেট রয়েছে ১৬৯,৯৫। এবারের আইপিএলে এখন পর্যন্ত ২২টি ছক্কা হাঁকিয়েছেন শিবম। বিগ হিটার হিসাবে আইপিএলে ইতিমধ্যে সকলের মন জিতে নিয়েছেন তিনি।অন্যদিকে শিবমের সঙ্গে যদি তুলনা টানা হয় তাহলে অনেকটাই পিছনে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এবারের আইপিএলে ৮ ম্যাচে হার্দিক পাণ্ডিয়া করেছেন ১৫১ রান। হার্দিকের স্ট্রাইক রেট ১৪২.৪৫।

এদিকে বোলিংয়ের দিক থেকে শিবমের দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে হার্দিক পাণ্ডিয়া। এবারের আইপিএলে ৮ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছে হার্দিক। অন্যদিকে এবারের আইপিএলে বল হাতে দেখা যায়নি শিবমকে। এর আগের মরশুমেও বল হাতে দেখা যায়নি তাঁকে। এর আগে শিবমকে ২০২০ সালে সবচেয়ে বেশি উইকেট নিতে দেখা গিয়েছিল। ২০২০ সালের আইপিএল মরশুমে ৯ ওভার বল করে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের