সানিয়ার প্রসঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন শোয়েব

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সংবাদের শিরোনামে রয়েছেন তাঁরা দুজনেই। একজন হলেন ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা এবং অন্যজন হলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম অবধি একটাই গুঞ্জন শোয়েব-সানিয়ার সম্পর্ক কি এখানেই সমাপ্তি ঘটেছে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন পাক ক্রিকেটার শোয়েব মালিক।

এক বে-সরকারি টিভি চ্যানেলের সাংবাদিক এই প্রসঙ্গে শোয়েবের কাছে জানতে চান, চারিদিকে আপনার এবং সানিয়াকে নিয়ে যে গুঞ্জন চলছে তা কি ঠিক ? এর উত্তরে শোয়েব বলেন, আসলে ব্যাপারটা সেইরকম কিছু নয়। ইদে আমরা দুজনে একসঙ্গে কাটাতে পারিনি ঠিক কথাই। থাকতে পারলে অবশ্যই ভালো লাগত।

আরও জানতে পড়ুন: রোহিত বা বিরাট নয়, আইপিএল তাঁর পছন্দের অধিনায়ক কে জানালেন যজুবেন্দ্র চাহাল

এরপর সানিয়ার না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শোয়েব বলেন, সানিয়া বর্তমানে আইপিএল-এর কাজে ব্যস্ত রয়েছে। তাই ওঁকে ভারতে থাকতে হচ্ছে। এই কারণের জন্যই আমরা চলতি ইদে একসঙ্গে কাটাতে পারিনি।

আমাদের মধ্যে এখনও ভালোবাসার বন্ধন অটুট রয়েছে। এবং আমরা দুজনে সব বিষয়েই মত বিনিময় করি। ও পাশে না থাকলে আমি পুরোপুরি একা হয়ে যাই। আর আমার মনের অবস্থা খারাপ হয় সেটা আমি কাউকেই বলে বোঝাতে পারব না।

উল্লেখ্য, সানিয়ার সঙ্গে পাক ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ হয় ২০১৩ সালে।। বর্তমানে তাঁদের একটি পুত্র সন্তানও আছে। তাঁকে নিয়েই বেশ চলছিল মালিক-সানিয়ার সংসার। কিন্তু মধ্যিখানে শোয়েব নাকি এক পাক মডেলার-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এবং তারপরই সানিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের হতে থাকে এমনটাই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। আসলে এটি যে কেবলই রটনা তা ফের একবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন শোয়েব মালিক।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার