চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: ভারতের ১২৪ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন শুটার মনু ভাকের

নিজস্ব প্রতিনিধি: প্যারিস অলিম্পিক্সে আবারও ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত। গত রবিবার (২৮ জুলাই) ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে ভারতকে প্যারিস অলিম্পিক্সের প্রথম পদক এনে দিয়েছেন ২২ বছর বয়সী মনু ভাকের। ২০১৯ সালে পিস্তলের গোলযোগের জন্য অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠেও মুখ ফেরাতে হয়েছিল মনু ভাকেরকে। সেটাকেই একেবারে প্রলেপ দিয়ে দিল মনু ভাকের। তাঁর হাত ধরেই ভারত পেল প্যারিস অলিম্পিক্সের প্রথম পদক। তবে এবার তিনি ভারতের ১২৪ বছরের পুরনো রেকর্ডের সম্মুখীন। প্যারিস অলিম্পিক্সের চতুর্থদিনে ভারতের ইতিহাস করতে পারেন মনু ভাকের। যদি তিনি এবং তাঁর সঙ্গী সর্বজিত সিং মিশ্র দলের হয়ে ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে আরও একটি পদক জিততে পারেন। এবং ভারতকে আরও একটি ব্রোঞ্জ এনে দিতে পারেন। ইতিমধ্যেই এয়ার পিস্তলেদ সিঙ্গেলসের ফাইনালে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতেছেন।

এবার যৌথভাবে ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উপস্থিত হয়েছেন মনু ভাকের এবং সর্বজিৎ সিং। এবার যদি আর একটি ব্রোঞ্জ পদক অর্জন করেন মনু, তাহলে ১২৪ বছরের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়বেন মনু ভাকের। পাশাপাশি তিনিই হবেন স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ, যিনি অলিম্পিক গেমসে দুটি পদক জিতবেন। স্বাধীনতার আগে ১৯০০ শতকের অলিম্পিক্সে নরম্যান প্রিচার্ড ছিলেন একমাত্র ভারতীয়, অ্যাথলিট, যিনি ১৯০০ সালের অলিম্পিক্সে দুটি রৌপ্য পদক জিতেছিলেন, তখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। প্রিচার্ডের পরে, কোনও ভারতীয় ক্রীড়াবিদ একক অলিম্পিক্স অভিযানে দুটি পদক জিততে সক্ষম হননি। তবে একই অলিম্পিক্স ময়দানে না হলেও এমন কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদ রয়েছেন যারা তাদের ক্যারিয়ারে অলিম্পিক্স গেমসে দুটি পদক জিতেছেন। তারা হলেন সুশীল কুমার (কুস্তি) এবং পিভি সিন্ধু (ব্যাডমিন্টন)। সুশীল বেইজিং লন্ডন ২০১২-এ রৌপ্য পদক অর্জনের আগে ২০০৮ গেমসে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷ ২০১২ সালে শাটলার সিন্ধু রিও অলিম্পিক্সে রৌপ্য জিতেছেন, ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনকে হারিয়ে।

অলিম্পিক্স ব্যাডমিন্টনে ভারত প্রথমবার রৌপ্য পদক জিতেছিল। সিন্ধু পরে টোকিও ২০২০-এ ব্রোঞ্জও জিতেছিলেন। সিন্ধু ভারতের একমাত্র মহিলা ক্রীড়াবিদ যিনি অলিম্পিক গেমসে একাধিক পদক জিতেছেন, যদিও দুটি ভিন্ন সংস্করণে। তবে মনু ভাকের, সুশীল এবং সিন্ধুর থেকে আলাদা। কারণ তিনি ইতিহাসে নাম তুলতে পারেন, যদি তিনি একই অলিম্পিক্সের ময়দানে পদক জিততে পারেন। ব্রোঞ্জ-পদকের ম্যাচে কোরিয়ান জুটির ও ইয়ে জিন এবং লি ওয়ানহোর বিরুদ্ধে লড়বেন মনু ভাকের এবং সরবজোত সিং। মনু এবং সরবজোত কোয়ালিফায়ারে সম্মিলিতভাবে ৫৮০ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেছেন। যেখানে কোরিয়ান জুটি ৫৭৯ স্কোর নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ