এই মুহূর্তে

বয়সের কারণে রোহিত-কোহলির বিশ্বকাপ খেলা কি উচিত? নিজের মতামত জানিয়ে দিলেন ধোনি

নিজস্ব প্রতিনিধি: আর কিছুদিন পরেই হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই বছর শেষ হলেই রয়েছে মেগা ইভেন্ট। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তা হল আগামী বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন কিনা। কারণ অনেকেই বলেছেন বয়সের কারণে দুই তারকা ক্রিকেটারকে বাদ দেওয়া হতে পারে দল থেকে। এই নিয়েই ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। দুই তারকার বিশ্বকাপে খেলা নিয়ে এবার মুখ খুলেছেন বিশ্বকাপ জয়ী ক্যাপটেন মহেন্দ্র সিং ধোনী। এই বয়সে রো-কো’র বিশ্বকাপ খেলা নিয়ে জানিয়েছেন তাঁর মন্তব্য।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি স্পষ্টভাবে বলেছেন যে বিশ্বকাপে খেলার মানদণ্ড বয়স নয়, ফিটনেস এবং পারফরম্যান্স সেরা হওয়া উচিত। ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার একটি অনুষ্ঠানে বলেছেন, “কেবল ৩০ বছর বা তার বেশি বয়সের কারণে একজন খেলোয়াড়কে খেলা নিয়ে প্রশ্ন করা অন্যায্য।” তিনি আরও বলেন, “রোহিত এবং কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিষয়ে সিদ্ধান্ত তাঁদেরই নিতে হবে, কারণ তাঁরা কতদিন দেশের হয়ে খেলতে চান তা তাঁদেরই সিদ্ধান্ত নিতে হবে।” একটি অনুষ্ঠানে ধোনি বলেন, “বয়স কি গুরুত্বপূর্ণ? একেবারেই না। ফিটনেসই  আসল বিষয়। যদি ২২ বছর বয়সী কোনও খেলোয়াড় ফিট না থাকে, তাহলে তার দলে থাকা উচিত নয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য নির্দিষ্ট মানদণ্ড আছে। ভবিষ্যতে রোহিত, বিরাট, নাকি অন্য কোনও খেলোয়াড় পরবর্তী বিশ্বকাপ খেলবে তা নির্ধারণ করা আমাদের কাজ নয়। যদি তারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে এবং দেশের জন্য খেলার প্রতি আগ্রহ থাকে, তাহলে তাদের অবশ্যই খেলা উচিত।”

আরও পড়ুন: জিতলেই ফাইনালে ভারত, ছোটদের বিশ্বকাপে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের

 প্রসঙ্গত, গত বছর ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকারের মন্তব্যকে কেন্দ্র করেই যত বিতর্কের সূত্রপাত। তিনি  বলেছিলেন যে,  বিরাট-রোহিত  টুর্নামেন্টের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ নন। তারপর থেকেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে আলোচনা শুরু হয়।  ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স ৪০ বছরের বেশি হবে, আর কোহলির বয়স হবে প্রায় ৩৯ বছর।  তবে,   দুই কিংবদন্তি ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে  সমালোচকদের জবাব দিয়েছেন। তাদের ধারাবাহিক পারফর্মেন্স প্রমাণ করেছে যে অভিজ্ঞতা  বয়সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদিন প্রাক্তন ভারতয় অধিনায়ক   দল নির্বাচনে ভারসাম্যের কথাও বলেছেন। তিনি বলেন যে তারুণ্যের উৎসাহ এবং অভিজ্ঞতার সঠিক মিশ্রণ দলের জন্য অপরিহার্য, তবে সেটি ফিটনেসের বিনিময়ে হওয়া উচিত নয়। ধোনি বলেন, “যদি কোনও খেলোয়াড় ৩৫ বছর বয়সী হয় এবং পুরোপুরি ফিট থাকে, তাহলে তার বয়স কোনও ব্যাপার নয়। ২৪ বছর বয়সী এবং ৩৫ বছর বয়সী খেলোয়াড়ের পারফরম্যান্সের মান একই হওয়া উচিত। নির্বাচনের ক্ষেত্রে কারও সাথে আলাদা আচরণ করা উচিত নয়। যদি কোনও খেলোয়াড় ফিট থাকে এবং ভালো পারফর্ম করে, তাহলে তার দলে থাকার পূর্ণ অধিকার রয়েছে।” 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আফগানদের স্বপ্ন চুরমার করে ছোটদের বিশ্বকাপ ফাইনালে বৈভবরা

‘লেট ইট গো’, আইপিএল থেকে বাদ পড়ার পরে প্রথমবার মুখ খুললেন মুস্তাফিজ

আফ্রিদি থেকে বুমরাহ : টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিজয়ীদের তালিকা

ছোটদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে বৈভবদের চাই রান ৩১১

টি টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডারের সিংহাসনে পাক ক্রিকেটার, নজর কাড়লেন ঈশান

৪-৫ দিনের মধ্যেই ডিগবাজি খাবে, বিশ্বকাপ বয়কট নিয়ে পাকিস্তানকে খোঁচা অশ্বিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ